শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল

নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন ভারতের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৫ পূর্বাহ্ন, ২৬শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মেয়েদের ওপর হওয়া নির্যাতনের প্রতিবাদে কড়া বার্তা দিলেন। 

মোদি বলেছেন, মেয়েদের বিরুদ্ধে যারা অন্যায় করেন তাদের শাস্তি পাওয়া উচিত। সেইসঙ্গে মেয়েদের ওপর হওয়া কোনো অন্যায় সহ্য করবেন না বলে জানিয়েছেন তিনি।

রোববার (২৫শে আগস্ট) মহারাষ্ট্রের জলগাঁওতে একটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে মোদি আরও বলেছেন,  মেয়েদের বিরুদ্ধে কোনো পাপ কাজ সহ্য করব না। অপরাধীদের কঠিন সাজা নিশ্চিত করব। এই ধরনের অপরাধের কোনো ক্ষমা হয় না। 

মহারাষ্ট্রের জলগাঁওতে ‘লাখপতি দিদি’ প্রকল্পের অনুষ্ঠানে এদিন মোদি নারীদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন।  

আরো পড়ুন : বাংলাদেশের বানভাসী মানুষের জন্য পবিত্র কাবার ইমামের দোয়া

গত ৯ই আগস্ট আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়। এরপরেই প্রতিবাদে নেমে পড়ে দেশটির হাজার হাজার মানুষ। ঘটনার পর এক সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার হওয়ার পরও জনরোষ কমেনি। 

এই ঘটনার ‘নিরপেক্ষ তদন্ত’, ‘ন্যায় বিচার’, ‘দোষীর শাস্তি’, এবং হাসপাতালে নিরাপত্তাসহ বেশ কয়েকটা দাবি নিয়ে প্রতিবাদে যোগ দেন নিহত চিকিৎসকের কলেজের সহপাঠী এবং অন্যান্য জুনিয়র চিকিৎসকরা। 

এস/ আই.কে.জে

নরেন্দ্র মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250