বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে *** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের *** ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক *** হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী *** ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট *** জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ *** মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ *** সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী *** স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম‎

ফারাক্কা চুক্তি শেষ হচ্ছে, সরকারকে নড়েচড়ে বসতে হবে: শফিক রেহমান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৩ অপরাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: ফাইল (সংগৃহীত)

প্রবীণ সাংবাদিক শফিক রেহমান বলেছেন, শেখ মুজিবর রহমানের আমলে যে ৫০ বছরের চুক্তি (ফারাক্কা চুক্তি) হয়েছিল, সেটি এ বছরই শেষ হয়ে যাচ্ছে কয়েকদিন পরেই। এই সরকারকে নড়েচড়ে বসতে হবে। কেবল অতীতমুখী হওয়া নয়, আমাদের সামনের দিকে তাকাতে হবে। ভবিষ্যতে ছেলে-মেয়ে পানি পাবে কিনা সেটা দেখতে হবে।

রোববার (২৯শে ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সার্বভৌমত্ব আন্দোলন আয়োজিত ‘বিডিআর হত্যাকাণ্ড: বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে পেরেক’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শফিক রেহমান বলেন, ‘এতদিন শুনেছি, পদ্মা শুকিয়ে যাচ্ছে। কাল ছবি বের হয়েছে তিস্তাও ধু ধু করছে। আমি নিজেও সেখানে গিয়েছি, বাঁধ দেখেছি। বাংলাদেশের যে বাঁধ বিপর্যয়, সেটি থেকে দেশ যেন মুক্তি পায়, সেটা দেখতে হবে।’

তিনি বলেন, ‘উপদেষ্টাদের অনুরোধ করছি, তারা যেন বাঁধ দেখেন। কারও কথা শুনবেন না, আপনারা যান সেখানে। তরুণরাও যান সেখানে, ফারাক্কা বাঁধ কতটা ক্ষতিকর হতে পারে বাংলাদেশের জন্য সেটা দেখুন। আর আপনারা (সরকার) যে নতুন চুক্তি করবেন, সেটা বিবেচনা করে করবেন।’

প্রবীণ এই সাংবাদিক বলেন, ‘বর্তমান সরকারের কাছে অনুরোধ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রাখতে পানি লাগবে। সুতরাং আপনারা তাড়াতাড়ি সেখানে যান।’

আরও পড়ুন: জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই: প্রেস সচিব

তিনি বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডের পর আজ যারা বেঁচে আছেন, যাদের আত্মীয়-স্বজনরা আছেন, তারা যেন আত্মমর্যাদা ফিরে পান, সেটাও আমাদের দেখতে হবে। শুধু আর্থিক শারীরিক মানসিক নয়, তারা যেন আত্মমর্যাদা ফিরে পায় সেদিকে দেখতে হবে।’

আলোচনা সভায় আরও ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) আমিনুল করিম, রাজনৈতিক বিশ্লেষক মিনার রশীদ, নিহত বিডিআর সদস্যের সন্তান অ্যাডভোকেট আব্দুল আজিজ, বিডিআর হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তার স্ত্রী সানজানা সানিয়া জোবাইদা, বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি মো. ফয়েজুল আলম প্রমুখ।

এসি/কেবি

শফিক রেহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250