মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৯ পূর্বাহ্ন, ১৬ই জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্‌যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা। তবে এই জমকালো সন্ধ্যার সবটুকু আলো একাই কেড়ে নিলেন সালমান খান।

অনুষ্ঠানে সালমানকে দেখা গেছে সম্পূর্ণ নতুন লুকে। ছোট করে ছাঁটা চুল ও হালকা ট্রিম করা দাড়িতে চমকে দিয়েছেন বলিউড ভাইজান। তার শারীরিক গঠনও আগের চেয়ে বেশি ফিট মনে হয়েছে। ব্ল্যাক জিনস ও ম্যাচিং লেদার জ্যাকেটের সঙ্গে সালমানের এই নতুন ‘বাজ কাট’ মুহূর্তেই পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশলাইটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

ঠিক একই সময়ে অনুষ্ঠানে হাজির হন কারিনা কাপুর খান। গোলাপি স্যুটে কারিনা এবং পুরো ব্ল্যাক লুকে দুই খান—আমির ও সালমান যখন ক্যামেরার সামনে পোজ দিতে দাঁড়ান, তখন সেটিই হয়ে ওঠে অনুষ্ঠানের সেরা মুহূর্ত। সালমানের এই নতুন লুক দেখে কারিনাও বিস্ময় ও ভালো লাগা চেপে রাখতে পারেননি।

সালমান খানের এই আকস্মিক রূপবদল নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। ভক্তরা তার এই লুককে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। অনেকেই বলছেন, এটি সালমানের ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা ‘তেরে নাম’-এর কথা মনে করিয়ে দিচ্ছে।

ধারণা করা হচ্ছে, সালমানের এই বিশেষ লুকটি হয়তো তার আসন্ন সিনেমা ‘এসভিসি ৬৩’-এর জন্যই তৈরি করা হয়েছে। গত এপ্রিলে সিনেমাটির ঘোষণা আসে। এতে প্রথমবারের মতো সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন দক্ষিণি সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। এসভিসি ৬৩ বানাচ্ছেন জাতীয় পুরস্কারজয়ী তেলুগু পরিচালক ভামশি পেডপাল্লি। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও থাকছেন অনিল কাপুর ও দক্ষিণি অভিনেতা অরবিন্দ স্বামী।

গত ১৮ এপ্রিল মুম্বাইয়ের গোরেগাঁওতে একটি বড় আয়োজনের অ্যাকশন সিকোয়েন্সের মাধ্যমে সিনেমার শুটিং শুরু হয়। মূল কাজ শুরু হবে আগস্টে। প্রায় তিন মাস মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় শুটিং শেষ করে আগামী বছর রোজার ঈদে এসভিসি ৬৩ সিনেমাটি মুক্তির পরিকল্পনা নির্মাতার।

সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250