বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের *** জাপান যাবেন ড. মুহাম্মদ ইউনূস, চলতি মাসেই যমুনা ছাড়বেন *** গভর্নর বদল নিয়ে দিনভর যা হলো *** ‘মবের মাধ্যমে হত্যাকাণ্ডগুলোর জন্য ইউনূস সরকার দায়ী’ *** দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড *** বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি *** সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

খোলামেলা পোশাকে উষ্ণ রূপে ইমনকে দেখে কী বলছেন ভক্তরা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০০ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

হঠাৎ করেই পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়লেন গায়িকা ইমন। যদিও তাকে নিয়ে নেটিজেনদের চর্চা, কটাক্ষ এমনিতে কম নয়। রবীন্দ্রসংগীত গাওয়ার ধরন থেকে শুরু করে হাতে শাখা-পলা পরার কারণেও ট্রোল হয়েছেন তিনি। এবার এই গায়িকা হতাশ করল তার খোলামেলা পোশাক নিয়ে।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের অবকাশ যাপনের মুহূর্তে খানিকটা খোলামেলা অবতারে ধরা দেন ইমন চক্রবর্তী। ছিলেন সুইমস্যুটে। সহজে এভাবে উষ্ণ রূপে দেখা যায় না ইমনকে। তাই তো অনুরাগীদের প্রতিক্রিয়া ছিল এবার অন্যরকম।

ইমনের আইডি থেকে তিনটি ছবি পোস্ট করেন গায়িকা। প্রথমটি তোলা হয়েছে পেছন থেকে। দেখা যায়, সামান্য ঘুরিয়ে আছেন ইমন, দিয়েছেন ক্যামেরায় পোজ। আরেকটি ছবিতে দেখা যায়, গলা পর্যন্ত পানিতে ডুবে আছেন ইমন। সেখানে স্পষ্ট ফুটে ওঠে তার সুইমস্যুট। তৃতীয় ছবিটি তুলেছেন পুলের ধারে দাঁড়িয়ে। তবে সেখানে টাকে একটি সাদা বিচ জ্যাকেট গায়ে জড়িয়ে নিতে দেখা যায়।

আরও পড়ুন: দীর্ঘদিন পর সিনেমা দিয়ে ফিরছেন ঐশী

এরপর ছবিগুলোর ক্যাপশনে ইমন লেখেন, ‘লেইজার’ অর্থাৎ ‘অবকাশ’। তবে ছোট পোশাক বা  বিকিনিতে এই গায়িকা অভ্যস্ত না হলেও জড়তার লেশমাত্র পাওয়া গেল না ছবিগুলোতে। বরং তিনি যে নিজেকে বেশ সুন্দর করে আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরেছেন, তা বোঝা যাচ্ছে। নিজের ফিটনেসের দিকেও যে নজর দিচ্ছেন, তাতেও সন্দেহ রাখলেন না কোনো।

তবে এই ছবিগুলো দিতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল সামাজিক মাধ্যমে। এক নেটিজেনের মন্তব্য ছিল এমন- ‘আপনার থেকে এসব দেখব আশা করিনি ম্যাম’। আরেকজন লিখেছেন, ‘আপনি ভালো গায়িকা। ভালো ড্রেস পরলে আপনাকে ভালো লাগে। কিন্তু দয়া করে এইরকম ড্রেস পরবেন না।’

গায়িকার পক্ষ নিয়ে আবার  মন্তব্য ঘরে একজন লিখেছেন, ‘আচ্ছা সে তার নিজের জীবন সে কীভাবে কাটাবে, সেটা তার ব্যাপার। তাই বলে তার পোশাক দেখে তাকে বিচার করাটা বন্ধ করুন।’ 

যদিও এসব মন্তব্যের জবাবে কোনো প্রতিক্রিয়া জানাননি ইমন। 

এসি/ আই.কে.জে/


ইমন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250