শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে বিলাসবহুল গাড়িটি ফেলে গেলো কে?

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৮ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের ব্যস্ততম এলাকা ওয়াসা মোড়ে একটি রেস্তোরাঁর সামনে গত রোববার থেকে পড়ে ছিল কয়েক কোটি টাকা মূল্যের একটি গাড়ি। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায় খুলশী থানা-পুলিশ।

২ হাজার সিসির গাড়িটি ল্যান্ড রোভার কোম্পানির। এটিতে ঢাকা মেট্রো-ঘ ১১-২৮৮৩ নম্বর প্লেট লাগানো। তবে এত দামি এই গাড়িটি কে বা কারা এখানে ফেলে রেখে গেছেন, তা জানা যায়নি।

সর্বশেষ রাত সাড়ে আটটা পর্যন্ত গাড়ির প্রকৃত মালিককে খুঁজে পায়নি বলে জানায় পুলিশ। তবে এক ব্যক্তি গাড়িটির মালিক বলে দাবি করেছেন। গাড়িটি এত দিন কেন ফেলে রাখা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানায়, আজ স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওয়াসা মোড় এলাকায় যায়। পরে তাদের মাধ্যমে জানা যায়, গাড়িটি গত রোববার থেকে সেখানে পড়ে আছে।

খুলশী থানার ওসি কবিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তিন দিন ধরে গাড়িটি সেখানে পড়ে ছিল। একজন গাড়ির মালিক হিসেবে দাবি করেছেন। কাগজপত্র দিতে বলা হয়েছে। নিশ্চিত না হয়ে গাড়ি কাউকে দেওয়া হবে না।

আই.কে.জে/

বিলাসবহুল গাড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250