বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

ভাল্লুকের হামলা থেকে বাঁচতে যা করলেন যুবক!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

খাঁচায় বন্দি ভাল্লুককে খাওয়াচ্ছিলেন এক যুবক। কিন্তু হঠাৎ করেই সেই হাত কামড়ে ধরে ভাল্লুকটি। অনেক জোরাজুরি করেও হাত ছাড়াতে ব্যর্থ হওয়ার পর বাধ্য হয়ে পকেট ছুরি দিয়ে হাতটি কেটে ফেলেছেন তিনি।

বুধবার (৩১শে জানুয়ারি) আমেরিকার এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয় থাইল্যান্ডের চিয়াংমাইয়ের একটি বন্যপ্রাণী অভয়ারন্যে এ ঘটনা ঘটে। আর ভাল্লুকের হামলার মুখে পড়েন সুইজারল্যান্ডের ৩২বছর বয়সী যুবক স্টেফান ক্লাউডিও স্পেকোগনা। 

স্টেফান খাঁচার ভেতর নিজের ডান হাত ঢুকিয়ে এশিয়ান কালো ভাল্লুকটিকে খাওয়াচ্ছিলেন। তখনই তার হাতটি শক্ত করে কামড়ে ধরে এটি। অনেক চেষ্টা করেও তিনি হাতটি ছাড়াতে পারছিলেন না। কিন্তু তিনি আবার ভাল্লুকটিরও কোনো ক্ষতি করতে চাচ্ছিলেন না। ফলে নিজের পকেট থেকে ছুরি বের করে সেটি দিয়ে হাত কেটে নিজেকে মুক্ত করেন তিনি।

আরো পড়ুন: আবারো নোবেল শান্তি পুরস্কারে মনোনীত ডোনাল্ড ট্রাম্প

প্রথমে আশপাশের মানুষ তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে তাকে কাছের চিয়াং দাও হাসপাতালে নেওয়া হয়। এরপর অস্ত্রোপচারের জন্য তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফেসবুকে দেওয়া এক পোস্টে জানা গেছে, ওই যুবককে গুরুতর অবস্থায় চিয়াং দাও হাসপাতালে নেওয়া হয়। পরে অস্ত্রোপচরের জন্য তাকে চিয়াং মাইয়ের আরো উন্নত হাসপাতালে পাঠানো হয়।’ ফেসবুক পোস্টে ওই যুবক এবং ভাল্লুকের ছবি প্রকাশ করেছে তারা।

এশিয়ান কালো ভাল্লুক কিছুটা লাজুক প্রকৃতির হয়। তবে মানুষ দেখলে এটি হিংস্র হয়ে ওঠে। এই প্রজাতির ভাল্লুকের ওজন ৩০০ পাউন্ড পর্যন্ত হতে পারে। এগুলো পাওয়া যায় দক্ষিণপূর্ব এশিয়া, ভারত ও হিমালয়ে।

সূত্র: নিউজউইক

এইচআ/  আই.কে.জে/ 


থাইল্যান্ড আক্রমন কালো ভাল্লুক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250