শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

লঙ্কাজয়ী বাংলাদেশ দলই থাকছে পাকিস্তান সিরিজে

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৫

#

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজজয়ী দলটাই থাকছে পাকিস্তান সিরিজে। ছবি: এএফপি

কলম্বোর প্রেমাদাসায় গতকাল বুধবার (১৬ই জুলাই) রাতে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ের পর আজ বৃহস্পতিবার (১৭ই জুলাই) দেশে ফিরেছেন লিটন দাস, তানজিদ হাসান তামিমরা। তবে দেশে ফিরেও যে বসে থাকার সুযোগ নেই। কারণ, আগামী রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লঙ্কানদের বিপক্ষে যে দলটা খেলেছে, লিটনের নেতৃত্বে সেই দলটাই খেলবে পাকিস্তান সিরিজে। অধিনায়ক লিটনসহ টপ অর্ডারে থাকছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও নাঈম শেখ। জাকের আলী অনিক উইকেটরক্ষক ব্যাটার হিসেবে থাকলেও লিটনের হাতে গ্লাভস থাকার সম্ভাবনা বেশি।

১৫ সদস্যের দলে আছেন চার স্পিনার ও পাঁচ পেসার। তিন স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান ও শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে থাকছেন লেগস্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত শামীম গতকাল শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজে খেলেছেন ‘কমপ্লিট প্যাকেজ’ হিসেবে।

পেস বোলিং লাইনআপে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানদের সঙ্গে থাকছেন শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন। তানজিম সাকিব ও সাইফউদ্দিনের শেষের দিকে ব্যাটিংটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

২০, ২২, ২৪শে জুলাই হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিন টি-টোয়েন্টি। মিরপুরেই হবে পুরো সিরিজ। তিনটা ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।

বাংলাদেশ ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250