শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

চীন সফর শেষে দেশে ফিরলেন এনসিপির নেতারা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪১ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চীন সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের সফর শেষে রোববার (৩১শে আগস্ট) রাতে দেশে ফিরেছে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

চীন সফর শেষে রাত ৯টা ৫০ মিনিটে এনসিপির প্রতিনিধিদল ঢাকা অবতরণ করে। এরপর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে তারা গণমাধ্যমকর্মীদের ব্রিফিং করে।

এ সময় নাহিদ ইসলাম চীন সফরে আমন্ত্রণ জানানোর জন্য চীনের সরকারকে ধন্যবাদ জানান। চীন সফরে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে তাদের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য তারা তাদের আশাবাদ ব্যক্ত করেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘সামনে আমরা গণপরিষদ নির্বাচন চাই। আমাদের পার্টির প্রত্যেকের একই অবস্থান। (প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির আলোচনায়) এটাই পুনর্ব্যক্ত হয়েছে। এটা নতুন কিছু নয়।’

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘এ সফর এনসিপি ও সিপিসির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি নতুন অধ্যায় উন্মোচন করেছে ৷ চীন ও বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ উন্নয়নে নতুন প্রেরণা যোগ করেছে।’

ব্রিফিং শেষে আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক সারজিস আলম চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।

এর আগে গত মঙ্গলবার (২৬শে আগস্ট) রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়ে এনসিপির প্রতিনিধিদল। নাহিদ ইসলামের নেতৃত্বে এ দলে ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250