শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

৭ই এপ্রিলের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৩ পূর্বাহ্ন, ২৮শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী ১০ই এপ্রিল ঈদের দিন ধরে গত ২৪শে মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৮শে মার্চ) ৭ই এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

আগের ঈদগুলোতে পাঁচ দিনের টিকিট বিক্রি করলেও এবারই প্রথম সাত দিনের টিকিট বিক্রি করা হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট। এবার স্পেশালসহ আন্তঃনগর ট্রেনে ঢাকা থেকে বহির্গামী টিকিট সংখ্যা ৩৩ হাজার ৫০০টি।

এর আগে, ৩রা এপ্রিলের টিকিট ২৪শে মার্চ, ৪ঠা এপ্রিলের টিকিট ২৫শে মার্চ এবং ৫ই এপ্রিলের টিকিট ২৬শে মার্চ এবং ৬ই এপ্রিলের টিকিট ২৭শে মার্চ বিক্রি হয়েছে।

আরো পড়ুন: যেখানে ১১ কেজির তরমুজ মিলবে ২৫০ টাকায়!

এ ছাড়া ৮ই এপ্রিলের টিকিট ২৯শে মার্চ, ৯ই এপ্রিলের টিকিট ৩০শে মার্চ এবং চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ই এপ্রিলের টিকিট বিক্রি করবে রেলওয়ে।

এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। তবে যাত্রীদের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

এসি/  আই. কে. জে/ 

ট্রেনের টিকিট ঈদযাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250