বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন *** ঢাকায় আচমকা তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের সফর নিয়ে নানা প্রশ্ন *** ৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি *** ভারতীয় ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক হবে: সহকারী হাইকমিশনার *** সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার *** অযোগ্যরা প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না প্রশ্ন উঠেছে: বদিউল আলম মজুমদার *** সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো প্রধানমন্ত্রী, রাস্তায় মানলেন ট্রাফিক সিগনাল *** এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

কথা নেই বার্তা নেই, শিল্পীদের হাতকড়া পরিয়ে নিয়ে যায়...

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ৩১শে মে ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

আজ শনিবার (৩১শে মে) রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের ‘অ্যাক্টর’স ফ্যামিলি ডে ও অভিষেক-২০২৫। অগ্রজ-অনুজ শিল্পী ও তাদের পরিবারের উপস্থিতিতে ফ্যামিলি ডে যেন এক মিলনমেলায় রূপ নিয়েছিল। 

সাবেক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য ছাড়াও অগ্রজ শিল্পীরা এতে বক্তব্য দেন। নিজের বক্তব্যে অভিনেতা আবুল হায়াত শিল্পীদের দায়বদ্ধতা নিয়ে কথা বলেন। আইনি পরামর্শ থেকে প্রশিক্ষণ—সবকিছুতে সংগঠনকে আরও কাজ করার পরামর্শও দেন তিনি।

আবুল হায়াত বলেন, ‘নতুন নতুন উদ্ভাবন করতে হবে, অভিনেতা ও অভিনেত্রীদের কল্যাণে কাজ করতে হবে, নাটকের কল্যাণে কাজ করতে হবে। যারা নতুন শিল্পী, তাদেরকে নতুন করে কিছু শিক্ষা ও সুযোগ দেওয়ার ব্যবস্থা করতে হবে; যারা পুরোনো শিল্পী, তারা অভিজ্ঞতা বর্ণনা করবেন, যাতে কেউ নিজেকে ছোট মনে না করেন।’

তিনি বলেন, ‘সবাই যেন মনে করেন, আমরা এক পরিবারের, এক লেভেলের অভিনেতা–অভিনেত্রী। ছোট–বড় অভিনেতা বলতে কিছু থাকবে না। এ অনুভূতি যদি সবার মধ্যে আনতে পারি, তাহলে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না এবং সেটা করার জন্য আমাদের ঘন ঘন যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় করতে হবে। সমস্যা নিয়ে অন্যদের সঙ্গে কথা বলতে হবে।’

সম্প্রতি শিল্পীদের বিভিন্ন মামলায় নাম আসা নিয়েও কথা বলেন আবুল হায়াত। তিনি বলেন, ‘লিগ্যাল প্রবলেম ইদানীং খুব প্রয়োজনীয় হয়ে পড়ে আমরা দেখছি। আইনি বিষয়ে আমাদের আরও শক্ত হতে হবে। কথা নেই বার্তা নেই, শিল্পীদের হাতকড়া পরিয়ে নিয়ে যায়, এক হাজার জনের মধ্যে সে নাকি আসামি, মানুষ খুন করেছে। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে জেলখানায় ধরে রিমান্ডে দিয়ে দেওয়া হচ্ছে। এ জিনিসগুলো নিয়েও আমাদের লিগ্যাল কমিটির কাজ করতে হবে, অনেক করণীয় আছে।’

এইচ.এস/

আবুল হায়াত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

🕒 প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

ঢাকায় আচমকা তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের সফর নিয়ে নানা প্রশ্ন

🕒 প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250