বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকায় আচমকা তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের সফর নিয়ে নানা প্রশ্ন *** ৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি *** ভারতীয় ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক হবে: সহকারী হাইকমিশনার *** সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার *** অযোগ্যরা প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না প্রশ্ন উঠেছে: বদিউল আলম মজুমদার *** সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো প্রধানমন্ত্রী, রাস্তায় মানলেন ট্রাফিক সিগনাল *** এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী *** তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর *** চীনা রোবটকে নিজেদের দাবি, এআই সামিট থেকে বাদ ভারতীয় বিশ্ববিদ্যালয় *** তরুণদের সোশ্যাল মিডিয়া আসক্তি, আদালতে মার্ক জাকারবার্গ

সোহমের বিরুদ্ধে মামলা দায়ের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

#

নতুন এক আর্থিক জটিলতায় আক্রান্ত হয়েছেন টালিউড অভিনেতা সোহম চক্রবর্তী। এর আগে মাত্র কয়েক দিন আগে চেক বাউন্সের মামলায় কারাগারে গিয়েছিলেন তারকা রাজপাল যাদব। এবার সোহমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অভিনেতা ও রাজনীতিবিদ শাহিদ ইমাম। ইন্ডাস্ট্রিতে তিনি ‘শুভম’ নামে পরিচিত।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শাহিদ ইমামের অভিযোগ, সোহম তার কাছ থেকে ৬৮ লাখ টাকা ধার নিয়েছিলেন। কিছু টাকা পরিশোধের পর তিনি আর যোগাযোগ করেননি এবং হুমকির অভিযোগও তুলেছেন শাহিদের বিরুদ্ধে।

তবে সোহম চক্রবর্তী দাবি করেছেন, তিনি কাউকে হুমকি দেননি। তিনি বলেছেন, ‘টাকা ফেরত দেবার প্রতিশ্রুতি বহুবার দিয়েছি। নির্বাচনের আগে আমাকে অপদস্ত করার জন্য এই চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরও জানিয়েছেন, আইনি নোটিশ পেয়েছেন এবং বিষয়টি তার আইনজীবী দেখছেন। যদি শাহিদ আইনগত পথে যান, তিনি নিজেও আইনি পদক্ষেপ নেবেন।

সোহম জানিয়েছেন, শাহিদের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয়। ২০২১ সালে ‘পাকা দেখা’ সিনেমার জন্য ৬৮ লাখ টাকা ধার নিয়েছিলেন। এই পরিমাণের মধ্যে ২৫ লাখ টাকা তিনি ইতোমধ্যেই পরিশোধ করেছেন, বাকি ৪৩ লাখ টাকা পরিশোধ করবেন বলে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তবে কয়েকটি সিনেমা আটকে থাকায় এবং ব্যবসা ভালো না হওয়ায় এখনই বাকি টাকা ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না। সোহমের মতে, শাহিদ তার পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন না।

জে.এস/

সোহম চক্রবর্তী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250