শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

শুক্রবার থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫৭ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব গাজীপু‌রের টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) থেকে। এই আয়োজন চলবে আগামী রোববার (১৬ই ফেব্রুয়ারি) পর্যন্ত। 

ভারতের দিল্লির নিজামউদ্দিন মারকাজের সা’দ আহমদ কান্ধলবীর অনুসারী বা সাদপন্থীদের ব্যবস্থাপনায় তাবলিগ জামায়াতের বার্ষিক মহাসম্মেলন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হবে। এ জন্য মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের কাছে মাঠ হস্তান্তর করেছে গাজীপুর জেলা প্রশাসন।

সাদপন্থীদের মিডিয়া সেলের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে দ্বিতীয় পর্বের প্রস্তুতি প্রায় শেষের দিকে বলে জানানো হয়।

বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারি) ভোর থেকে ইজতেমা ময়দানে মুসল্লিরা সমবেত হতে শুরু করেছেন। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।

তাবলিগ জামাতের মধ্যে বিবদমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। এর আগে জুবায়ের আহমদপন্থীদের আয়োজনে গত ৩১শে জানুয়ারি থেকে ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত ‍দুই ধাপে প্রথম পর্বের ইজতেমা সম্পন্ন হয়। শুরায়ে নেজামের (যোবায়ের অনুসারী) দ্বিতীয় ধা‌পের ওই ইজতেমায় উর্দু ও বাংলা ভাষায় মোনাজাত করা হয়। 

মোনাজাত শে‌ষে মূল মঞ্চ থে‌কে জানা‌নো হয়, আগামী বছ‌রের (২০২৬) ২রা জানুয়া‌রি থে‌কে ৪ঠা জানুয়া‌রি পর্যন্ত ইজ‌তেমার প্রথম ধাপ অনুষ্ঠিত হবে। প‌রের ধাপ অনুষ্ঠিত হবে ৯ থে‌কে ১১ই জানুয়া‌রি পর্যন্ত।

হা.শা./কেবি

বিশ্ব ইজতেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250