বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

কবিতা : আমি প্রেমিক হতে চাই -- শুভ্রহীম

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

আমি প্রেমিক হতে চাই

--শুভ্রহীম

আমি কবি হতে চেয়েছি

তাই দূরে ঠেলেছি বিগত স্মৃতি।

অনুরাগে সিক্ত হৃদয় নিয়ে

ভালোবাসা খুঁজেছি অচভবঘুরের মতো ঘুরেছি আমি

অলিতে-গলিতে, ফুটপাতে-রাজপথে,

কালো-সন্ধ্যায়, গভীর রাতে,

নব্য প্রভাতে, প্রতিটি প্রহরে।


ভালোবাসার জন্য সেজেছি চাতকী,

কখনো বাজপাখি, কখনো বুনো কবুতর।


অবুঝের মতো খুঁজে চলেছি

তোমার চোখের অতলে

আনমনে ছুঁয়ে যাওয়া লাজুক দৃষ্টি,

ঠোঁটের কোণে জমে থাকা এক চিলতে সুখ।


ভালোবাসার জন্য হজম করেছি দুর্বোধ্য তত্ত্ব,

হয়েছি হনুমানের ভক্ত, কৃষ্ণ লীলায়ও মত্ত।


আসলেই কি পেয়েছি ভালোবাসার ঠিকানা!

যা দেখেছি তা বিষণ্ন-অবসন্ন, ক্ষত-বিক্ষত

কিছু তিক্ত হৃদয়।

বুক ভরা সীমাহীন শূন্যতায় নীরবে-নিভৃতে তোলা

নৈশব্দের হাহাকার।

তীব্র গরলের নিদারুণ যন্ত্রণায় ছটফট করা 

উদভ্রান্ত পাখির আর্তনাদ।

আরো পড়ুন : ‘সংস্কৃতি ও ভাষার অবিনশ্বর এক অবস্থান একুশের বইমেলা’

এস/ আইকেজে













কবিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250