শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কেরানীগঞ্জে অপহৃত শিশু ফেনী থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকা থেকে অপহৃত ৭ বছরের শিশু জান্নাতকে ফেনী থেকে উদ্ধার করেছে র‌্যাব। রোববার (১০ই নভেম্বর) রাতে ফেনী পৌরসভার মধ্যম রামপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধারসহ বিল্লাল মিয়া নামে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

সোমবার (১১ই নভেম্বর) দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য জানান।

আরও পড়ুন: কামড় দেওয়া রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে, যুবক সুস্থ আছেন

তিনি বলেন, ‘শুক্রবার (৮ই নভেম্বর) কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় বাসার সামনে থেকে জান্নাতকে অপহরণ করা হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যায় এক অজ্ঞাত নম্বর থেকে কল করে জানানো হয়, জান্নাতকে জীবিত ফেরত চাইলে ১ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। না হলে জান্নাতকে মেরে ফেলা হবে। পরে জান্নাতের মা সাজিয়া অপহরণকারীর দেওয়া একটি নম্বরে বিকাশ করে ১০ হাজার টাকা পাঠান। এরপর ৯০ হাজার টাকা পাওয়ার জন্য জান্নাতের মাকে হুমকি দেওয়া হয়।’

তাপস কর্মকার বলেন, ‘পরে রোববার জান্নাতের মা কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। সেই মামলায় ছায়া তদন্ত করতে নামে র‌্যাব। এক পর্যায়ে তারা জানতে পারে, শিশুটিকে ফেনীতে রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

অপহরণকারী বিল্লালের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার উত্তর গোজাকুড়া গ্রামে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এসি/কেবি

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250