রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

১০ টাকায় মিলছে গরুর মাংস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০২ পূর্বাহ্ন, ৬ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

শেরপুরে দরিদ্র ও অসহায় মানুষের জন্য ১০ টাকায় গরুর মাংস ও শাড়ি-লুঙ্গি দিচ্ছে ‘আজকের তারুণ্য’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন‌। 

‘সব দায়িত্ব রাষ্ট্রের নয়, কিছু দায়িত্ব আমার, কিছু আপনার’- এ স্লোগান নিয়ে শেরপুরের স্বেচ্ছাসেবী এই সংগঠন প্রতিবছরের মতো এবারও ঈদ উপলক্ষে এই উদ্যোগ নিয়েছে।  

শুক্রবার (৫ই এপ্রিল) বিকেলে শেরপুর সরকারি কলেজ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা উত্তরা স্পেশালাইজড হাসপাতালের পরিচালক জুবায়ের বিপ্লব, রক্তদান সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক রফিক মজিদ ও শহিদুল ইসলাম হীরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক জাহিদুল ইসলাম সৌরভ।

আয়োজকরা জানান, এ কর্মসূচি চলবে ঈদের আগের দিন পর্যন্ত। উদ্বোধনী দিনে দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে গরুর মাংস ও শাড়ি-লুঙ্গি বিক্রি করেন ১০ টাকার বিনিময়ে। একেবারে বিনামূল্যে কোনো জিনিস নিলে প্রত্যেক মানুষের মনে কিছুটা হলেও লজ্জাবোধ থেকে যায়। তাই প্রতীকী মূল্য হিসেবে ১০ টাকায় গরুর মাংস ও শাড়ি-লুঙ্গি কিনতে পেরে খুশি অসহায় ও দরিদ্র এসব মানুষ।

আরও পড়ুন: ১০ টাকায় শাড়ি-লুঙ্গীর হাট, ব্লাউজ ২ টাকা

যেসব নিম্ন মধ্যবিত্ত মানুষ উচ্চ মূল্যের কারণে গরুর মাংসসহ শাড়ি-লুঙ্গি কিনতে পারেন না তাদের জন্যই আজকের তারুণ্যের এই আয়োজন বলে জানান সংগঠনটি সভাপতি রবিউল ইসলাম রতন। তিনি আরও জানান, এই কর্মসূচি ঈদের আগের দিন পর্যন্ত চলবে।

আজকের তারুণ্যের মতো করে সমাজের বিত্তবান ব্যক্তি ও সংগঠন যদি এসব হতদরিদ্রের পাশে এসে দাঁড়ায় তাহলে সমাজে দরিদ্রতা ও অসহায়ত্ব অনেকাংশে কমে যাবে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।

এসকে/ 

১০ টাকায় গরুর শেরপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250