সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন ১৬০ আলেম

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা শহরে ১৬০ আলেমের একটি বরকতময় কাফেলা ওমরাহ পালন করে দেশে ফিরেছেন।

রোববার (২২শে সেপ্টেম্বর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ১৬০ জন আলেমের এ কাফেলা। আলেমদের এ সফরটি এক আত্মিক পুনর্জাগরণ ছিলো বলে মনে করেন তারা।

১৬০ আলেমের এ কাফেলার নেতৃত্ব দেন শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ. ও শায়েখ আসলাম মক্কির খলিফা, দায়ি, আধ্যাত্বিক রাহবার, মাওলানা কামাল উদ্দীন শিহাব কাসেমী।

তিনি জানান, গত ৭ই সেপ্টেম্বর ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা মদিনায় গমন করেন সালেকিন ও মুহিব্বিন আলেমদের একটি দল। এই সফরের মাধ্যমে আলেমগণ ইসলামের মূলনীতি, মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিক্ষা ও ইসলামি মূল্যবোধকে আরও মজবুত করার প্রত্যয় নিয়ে আজ রোববার দুপুরে দেশে ফিরে আসেন। 

তিনি বলেন, ‘ওমরাহ একটি বিশেষ ধরনের আত্মিক সফর, যা আমাদের মনে শান্তি ও স্থিরতা এনে দেয়। তাই আমরা ১৬০ জনের বিশাল এক উলামাকাফেলা আল্লাহর দরবারে হাজিরা দিতে গিয়েছি।’ ১৬০ জন আলেমের বহর সৌদি আরবের বিভিন্ন ঐতিহাসিক স্থান জিয়ারাহ করেন। 

ওআ/কেবি


ওমরাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250