বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই *** বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন *** পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ *** নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী *** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান *** পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর *** মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি *** প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক *** রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা *** প্রাথমিকে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে: ববি হাজ্জাজ

হাসল তামিমের ব্যাট, প্লে অফ নিশ্চিত বরিশালের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিপিএলে প্লে-অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। প্রতিযোগিতায় নিজেদের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়েছে তামিম বাহিনী। বরিশালের এই জয়ে চলতি আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে খুলনা টাইগার্সের।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৪১তম বিপিএলের মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ফরচুন বরিশাল। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে কুমিল্লা। জবাব দিতে নেমে ২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বরিশাল।

কুমিল্লার হয়ে সুনিল নারিন ওপেনিংয়ে থাকলেও সুবিধা করতে পারেননি। ১৮ বলে ১৬ রান যোগ করে তিনি বিদায় নেন। অধিনায়ক লিটন দাসের ব্যাট থেকেও তেমন রান আসেনি। ১২ বলে ১২ রান করেন তিনি। তিনে নেমে অবশ্য থিতু হন তাওহীদ হৃদয়। তাকে সঙ্গ দেন মঈন আলি। ৩০ বলে তাদের ৩৬ রানের জুটিই ইনিংসে সর্বোচ্চ।

আরো পড়ুন: আমেরিকার সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় হলেন মেসি

চতুর্দশ ওভারে ম্যাককয়ের ওয়াইড বল ব্যাটে লাগিয়ে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন হৃদয়। ২৬ বলে ২৫ রানের ইনিংস খেলেন তিনি। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি মঈনও। ২২ বলে ২৩ রান করেন তিনি। ছয়ে নেমে ১১ বলে ১৪ রান করে উইকেট হারান আন্দ্রে রাসেল। 

শেষদিকে ঝড়ো ব্যাটিং করেন জাকের আলি অনিক। ১৬ বলে ৩৮ রানের এক ক্যামিও ইনিংসে কুমিল্লাকে লড়াকু সংগ্রহ এনে দেন তিনি। ৪ ছক্কা ও ২ চারে ইনিংসটি সাজানো ছিল তার। বরিশালের পক্ষে ৩ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। দুটি করে উইকেট নেন সাইফউদ্দিন ও ম্যাককয়।  

রান তাড়ায় খেলতে নেমে শুরুতেই বিদায় নেন বরিশাল ওপেনার আহমেদ শেহজাদ। তিনে নেমে তামিমকে সঙ্গ দেন কাইল মেয়ার্স। ৫৭ বলে ৬৪ রানের জুটি গড়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান তারা। ২৫ রানে মেয়ার্স বিদায় নিলে ভাঙে এই জুটি। এরপর মুশফিকের সঙ্গে জুটি গড়েন তামিম। ৩২ বলে তাদের ৩৯ রানের জুটি দলকে জয়ের কাছে নিয়ে যায়।  

লড়তে থাকা তামিম ৪০ বলে পান পঞ্চাশের দেখা। যদিও মুশফিক পারেননি। ২৪ বলে ১৭ রান নিয়ে তিনি বিদায় নেন। কিছুক্ষণ পর ফিরে যান তামিমও। এর আগে খেলে যান ৪৮ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৬৬ রানের এক দারুণ ইনিংস। শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ১২ ও সৌম্য সরকারের ৬ রানে জয় নিশ্চিত করে বরিশাল। 

এইচআ/  

তামিম ইকবাল বিপিএল প্লে অফ বরিশাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250