সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

সার্বজনীন কনসার্টে পারফর্ম করতে না পারার কারণ জানালো আর্টসেল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৩ পূর্বাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সার্বজনীন কনসার্ট’ এ নিরাপত্তাজনিত কারণে কনসার্টটি নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করে দেওয়ার কারণে কনসার্টে পারফর্ম করতে পারেনি আর্টসেল ব্যান্ড। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্টসেলের পেজ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আর্টসেল ব্যান্ড। পোস্টে বলা হয়, ‘কনসার্টে এবং স্টেজে মাত্রাতিরিক্ত লোক হয়ে যাওয়ায়, নিরাপত্তাজনিত কারণে কনসার্টটি নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন অর্গানাইজাররা।’


তারপর লিখেছেন, ‘যার কারণে আজকে আর্টসেল নির্ধারিত সময়ে শো তে উপস্থিত থেকেও শেষ ব্যান্ড হিসেবে পারফর্ম করতে পারেনি। আমরা অত্যন্ত দুঃখিত যে আমাদেরকে না দেখে আপনাদের ফিরে যেতে হয়েছে।’

আরো পড়ুন : শিল্পকলায় মাসব্যাপী অনুষ্ঠান শুরু

শেষে উল্লেখ করা হয়, ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্ট এ সংগীতপ্রেমী বাঁধভাঙা মানুষের ঢল অবশ্যই ইতিবাচক। সবাইকে আমাদের পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা।’

এস/ আই.কে.জে/     

আর্টসেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250