মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

ভুটানকে হারিয়ে ভারতের বিপক্ষে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০০ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) ভুটানের মুখোমুখি হয় বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ভুটান। নিয়ম রক্ষার ম্যাচে আজ ভুটানের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে লাল-সবুজ জার্সিধারীরা।

আগামী ৮ই (বৃহস্পতিবার) ফেব্রুয়ারি বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনাল মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। 

আজ বাংলাদেশের বেঞ্চের শক্তি পরখ করার জন্য আগের ম্যাচে একাদশ থেকে ৯ জন নতুন ফুটবলার নিয়ে আক্রমণ সাজায় বাংলাদেশ। নতুন ফুটবলার নিয়েও আক্রমণও কম হয়নি। যার সুবাধে ম্যাচের ১৮ মিনিটে লিড নিয়ে টাইগ্রেসরা। বক্সের জটলার ভেতর থেকে বল এসে পড়ে নুসরাত জাহান মিতুর পায়ে। ফাঁকায় থাকা এই ফরোয়ার্ড ডান পায়ের শটে পরাস্ত করেন গোলরক্ষককে।

এরপরও বেশ কয়েকবার আক্রমণ কতে বাংলাদেশের মেয়েরা। তবে গোলের দেখা পাচ্ছিলো না টাইগ্রেসরা। তবে ম্যাচে ৩০ মিনিটে ঐশী বাংলাদেশকে ব্যবধান দ্বিগুন করেন। মিতুর কর্নারে ডিফেন্ডারদের মাঝে সুযোগ পেয়েই ঐশী জোরালো হেডে বল জড়িয়ে দেন। 

প্রথমার্ধে শেষ মুহূর্তে ঐশি আবারও গোলের সুযোগ পেয়ে যাচ্ছিলেন। কিন্তু ডিফেন্ডারদের পেরিয়ে দুরূহ কোণ থেকে নেওয়া শট সরাসরি গোলকিপারের তালুতে জমা পড়ে। প্রথমার্ধে আর গোলের দেখা না পেলে ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশের মেয়েরা।  

আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপের ভেন্যু ও ম্যাচসূচি ঘোষণা

বিরতি থেকে এসে আরও হয়ে উঠে টিটুর শিষ্যরা। যার সুবাধে ৫৭ মিনিটে ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সে ঢুকে শ্রীমতি তৃষ্ণা রানীকে পাস দেন ঐশি। গোলবারের সামনে অরক্ষিত থাকা তৃষ্ণা আলতো ছোঁয়ায় বল জালে জড়ান। ছয় মিনিট পর গোলরক্ষক ও এক ডিফেন্ডারের ভুলে চতুর্থ গোল হমজ করে ভুটান।

এরপরও একাধিক আক্রমণ চালিয়েছে বাংলাদেশ। তবে জালে জড়ায়নি কোনো বল। তাতে ৪-০ গোলের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে বাংলাদেশ। 

এসকে/ 

বাংলাদেশ ভারত ফুটবল ফাইনাল ভুটান সাফ অনূর্ধ্ব-১৯ নারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250