রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা *** গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৬

#

ফাইল ছবি

দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অন্যদিকে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে দুদক।

আজ রোববার দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। দুদক সূত্র জানায়, সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। এই অভিযোগের বিষয়ে তার বক্তব্য নেওয়ার জন্য তাকে তলব করা হয়েছে।

দুদকের পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. আবুল হাসনাত স্বাক্ষরিত নোটিশে শফিউদ্দিন আহমেদকে আগামী ১৪ সেপ্টেম্বর জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য শোনা ও নেওয়া প্রয়োজন।

এই অভিযোগ অনুসন্ধানে দুদকের পরিচালক মো. আবুল হাসনাতকে দলনেতা ও উপপরিচালক মোজাম্মেল হোসেনকে সদস্য করে দুই সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

অন্যদিকে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে দুদক। আগামীকাল সোমবার থেকে তার রিমান্ড শুরু হওয়ার কথা রয়েছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাবেক এই সেনা কর্মকর্তাকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বলেন, আদালতের অনুমতি অনুযায়ী চার দিনের রিমান্ডে নিয়ে মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হবে।

সাবেক সেনাপ্রধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250