রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি সরকারে এলে কি দেশে জ্বালানি সংকট বাড়ে, কেন বাড়ে? *** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব

প্রথম ধাপে ১৫৩ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা আজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ২১শে মার্চ ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

প্রথম ধাপে দেশের ১৫৩টি উপজেলা পরিষদে নির্বাচনের তফসিল আজ বৃহস্পতিবার (২১শে মার্চ) ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি জানিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভায় তফসিল চূড়ান্ত করার কথা রয়েছে। সভার পর দেড় শতাধিক উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা হবে।

বুধবার (২০শে মার্চ) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে অশোক কুমার দেবনাথ জানান, ব্যালট ও ইভিএমে এসব উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ও নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের জন্য ইসির পাঠানো সব প্রস্তাবই গ্রহণ করেছে আইন মন্ত্রণালয়। সমর্থনসূচক তালিকা জমার বিধান তুলে দেয়া হয়েছে। এতে স্বতন্ত্র হিসেবে ভোট করতে সহজ হবে। এছাড়া রঙিন পোস্টার ব্যবহার করতে পারবেন প্রার্থীরা। সেই সঙ্গে জামানত বাড়ানো হয়েছে। আর প্রিসাইডিং কর্মকর্তাকে অনিয়ম হলে ভোটকেন্দ্র বন্ধের ক্ষমতা দেয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৯শে মার্চ) উপজেলা পরিষদ নির্বাচনের বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে জামানত ৫ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে।

বিধিমালায়, উপজেলা পরিষদ নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভোটারের সমর্থনসূচক সইসহ তালিকা জমা দেয়ার বিধান বাদ দেয়া হয়েছে। এছাড়াও নির্বাচন ও আচরণ বিধিমালায় আরও কিছু সংশোধনী আনা হয়েছে। আইন মন্ত্রণালয়ের ভোটিং শেষে এসব সংশোধনী প্রজ্ঞাপন আকারে জারি করা হয়। গত ২০ ফেব্রুয়ারি এসব সংশোধনীর সিদ্ধান্ত নিয়েছিল ইসি।

উল্লেখ্য, আগামী মে মাসে চার ধাপে দেশের ৪৮১টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ই মে, তৃতীয় ধাপে ১৮ই মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫শে মে।

ওআ/ আই.কে.জে/




উপজেলা নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250