বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের *** জাপান যাবেন ড. মুহাম্মদ ইউনূস, চলতি মাসেই যমুনা ছাড়বেন *** গভর্নর বদল নিয়ে দিনভর যা হলো *** ‘মবের মাধ্যমে হত্যাকাণ্ডগুলোর জন্য ইউনূস সরকার দায়ী’ *** দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড *** বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি *** সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

রতন টাটার জন্য আজও একা রয়ে গেলেন এই অভিনেত্রী!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৮ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সে রহস্য এখনও ভাঙেননি অভিনেত্রী সিমি। রতন টাটার জন্য আজও একা রয়ে গেছেন এই অভিনেত্রী! ভারতীয় ব্যাবসা খাতের মহারথী রতন টাটার মৃত্যুতে শোক ছড়িয়ে পড়েছে দেশটির সর্বস্তরে। মুষড়ে পড়েছেন তার স্বজনরা। এ ব্যবসায়ীর প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী, প্রখ্যাত সঞ্চালিকা সিমি গারেওয়ালকেও গ্রাস করেছে শোক।

প্রাক্তনের মৃত্যুতে ভারি হয়েছে সিমির সোশ্যাল হ্যান্ডেল। সেখানে তাদের সাক্ষাৎকারের একটি পুরনো ছবি দিয়ে তিনি লিখেছেন, "সবাই বলছে তুমি আর নেই। তোমাকে হারানো খুব বেদনাদায়ক। যেখানেই থাকো, ভালো থেকো বন্ধু।"

২০১১ সালে একটি সাক্ষাৎকারে রতন টাটা জানান, তার জীবনে চারবার বিয়ের পরিস্থিতি তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত নানা কারণে পিছিয়ে আসতে হয় তাকে। শেষ পর্যন্ত আর বিয়ে করা হয়নি তার। তবে তার এক প্রেমের কথা আজও অনেকের মুখে মুখে ঘোরে। সেই প্রেম ছিল ষাটের দশকের এক অভিনেত্রীর সঙ্গে।

আরও পড়ুন: যেভাবে পাবনার রমা থেকে হলেন সুচিত্রা সেন

ষাটের দশকের সেই অভিনেত্রীর সঙ্গে বিয়ে পর্যন্ত গড়িয়েছিল সম্পর্ক। কিন্তু বিয়ে হয়নি। তিনি এই সিমি গারেওয়াল। সত্যজিৎ রায়ের 'অরণ্যের দিনরাত্রি'র অন্যতম নায়িকা ছিলেন। এদিকে রতন টাটার মতো তিনিও একাকী জীবন বেছে নিয়েছেন। কেননা কোনো সম্পর্কই পূর্ণতা পায়নি অভিনেত্রীর। তবে কি টাটাকে না পেয়েই একলা জীবন বেছে নিয়েছেন সিমি? অনেকের মনে উঁকি দেয় এ প্রশ্ন। তবে সে রহস্য কখনও ভাঙেননি সিমি। 

এসি/ আই.কে.জে

রতন টাটা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250