রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বাধীনতার মাস শুরু *** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ?

সত্যকে সামলাতে পারছে না ভারত: ট্রাম্পের উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য ও উৎপাদন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা পিটার নাভারো ভারতের বিরুদ্ধের একের পর এক মন্তব্য করেই যাচ্ছেন। সর্বশেষ তিনি বলেছেন, আমেরিকান পণ্যে ভারত উচ্চশুল্ক আরোপ করে রাখায় আমেরিকানদের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

নাভারো তার এক্স হ্যান্ডলে ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন। প্রতিবেদনটিতে বলা হয়েছিল, ভারতের প্রতি ওয়াশিংটনের আক্রমণাত্মক ভাষা দুই দেশের সম্পর্ককে আরও সংকটের দিকে ঠেলে দিচ্ছে।

নাভারো প্রতিবেদনটির সমালোচনা করে লিখেছেন, ‘তথ্য: ভারতের সর্বোচ্চ শুল্কের কারণে আমেরিকায় কর্মসংস্থান নষ্ট হচ্ছে। ভারত নিছক মুনাফার জন্য রাশিয়ার তেল কিনছে। এই রাজস্ব রাশিয়ার যুদ্ধযন্ত্রকে শক্তিশালী করছে। এর ফলে ইউক্রেনীয় ও রুশরা মারা যাচ্ছে, আর আমেরিকান করদাতাদের বেশি খরচ করতে হচ্ছে। ভারত সত্যকে সামলাতে পারছে না।’

এ নিয়ে গত কয়েক দিন ধরেই নাভারো ভারতকে বারবার আক্রমণ করে মন্তব্য করছেন। তিনি ভারতকে ‘ক্রেমলিনের লন্ড্রোম্যাট’ বলেও অভিহিত করেছেন এবং এমনকি ‘ব্রাহ্মণেরা’ এই সংঘাত থেকে লাভবান হচ্ছে বলে মন্তব্যও করেছেন।

অন্যদিকে, হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট এক সংবাদ সম্মেলনে বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাণিজ্য দল ভারতের ক্রমাগত রুশ তেল আমদানিতে ‘হতাশ’, তবে তিনি এই বিষয়ে ইতিবাচক অগ্রগতির আশা প্রকাশ করেছেন।

জে.এস/

পিটার নাভারো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250