বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

টেকেরহাটে ইউসিবির ২২৯তম শাখা উদ্বোধন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৯ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৪

#

সর্বোত্তম ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে গত ৪ঠা নভেম্বর ২০২৪ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ২২৯তম টেকেরহাট শাখা উদ্বোধন করা হয়েছে। নতুন শাখা অফিস উদ্বোধন উপলক্ষে ব্যাংক-চত্বরে আয়োজিত এক সুধী-সমাবেশে শাখার উদ্বোধন করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবির ভাইস-চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেনসহ স্থানীয় গণমান্য ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, ইউসিবির টেকেরহাট শাখা ও প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

আরো পড়ুন : ১৬০ টাকায় গরুর মাংস-আলু মিক্স বিক্রি করে সাড়া ফেলেছে স্বপ্ন

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাহক চাহিদাকে বিবেচনায় নিয়ে ব্যাংকিং সেবাকে আধুনিক, নিরাপদ, সহজ ও গ্রাহকবান্ধব করতে ইউসিবি সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছে। ব্যাংকিং সেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাতে কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন এবং পরিবেশবান্ধব গ্রিন ব্যাংকিং আন্তরিকভাবে অনুশীলন করছে। তিনি সংশ্লিষ্ট সবাইকে টেকেরহাট শাখা (খোরশেদ হালদার ভবন, পূর্বসরমঙ্গল, টেকেরহাট আবাসিক রোড, পৌরসভা: রাজৈর, পোস্ট: রাজৈর, মাদারীপুর) ইউসিবির ব্যাংকিং সেবা গ্রহণের আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে আসছে। 

এস/কেবি

ইউসিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250