শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকস সম্মেলন ২০২৬: দিল্লিতে আসছেন যেসব বিশ্বনেতা ও ব্যবসায়ী *** সংসদে অকথ্য ভাষায় গালাগালির শিকার হয়েছেন, অভিযোগ রুমিন ফারহানার *** শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর প্রেসিডেন্টের ক্ষমা বাতিল, অবশিষ্ট সাজা ভোগের নির্দেশ *** এক জুলাই আন্দোলনকারীর বাবা নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করছেন *** আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা করবে বাংলাদেশ *** সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে *** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের *** ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক *** হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

সিদ্ধান্ত মেনে আন্দোলন প্রত্যাহার করলেন ট্রেইনি চিকিৎসকরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বর্ধিত ভাতার প্রজ্ঞাপন মেনে নিয়ে কর্মবিরতি ও আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা।

সোমবার (৩০শে ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে আন্দোলনকারী ট্রেইনি চিকিৎসকদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী জানুয়ারি মাস থেকে তারা ৩০ হাজার টাকা ভাতা পাবেন, এরপর আগামী জুলাই মাস থেকেই ৩৫ হাজার করে ভাতা পাবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর এফসিপিএস ১ম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার বিদ্যমান ২৫,০০০ টাকা থেকে ২০ শতাংশ বৃদ্ধি করে ৩০,০০০ টাকা নির্ধারণ করা হলো, যা আদেশ জারির তারিখ, অর্থাৎ ২৩শে ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর হবে।

এর আগে, রোববার (৩০শে ডিসেম্বর) বিকেলে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তখন আগামী জুলাই মাস থেকে ৩৫ হাজার টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় সরকারের এ সিদ্ধান্ত মেনে কাজে ফিরে যাওয়ার কথা জানান আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিনিধিরা। তবে সন্ধ্যায় আন্দোলনকারী অন্য চিকিৎসকদের চাপের মুখে আবারও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

প্রসঙ্গত, ভাতা বৃদ্ধির একই দাবিতে এর আগে গত ২২শে ডিসেম্বরও শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছিলেন চিকিৎসকরা। তখন পাঁচ হাজার টাকা ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছিল সরকার।

ওআ/কেবি

চিকিৎসকরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ব্রিকস সম্মেলন ২০২৬: দিল্লিতে আসছেন যেসব বিশ্বনেতা ও ব্যবসায়ী

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

সংসদে অকথ্য ভাষায় গালাগালির শিকার হয়েছেন, অভিযোগ রুমিন ফারহানার

🕒 প্রকাশ: ১২:১৭ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর প্রেসিডেন্টের ক্ষমা বাতিল, অবশিষ্ট সাজা ভোগের নির্দেশ

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

এক জুলাই আন্দোলনকারীর বাবা নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করছেন

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা করবে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250