রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি সরকারে এলে কি দেশে জ্বালানি সংকট বাড়ে, কেন বাড়ে? *** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব

বঙ্গবন্ধুর আদর্শে জীবন গড়তে শিশুদের পরামর্শ আইনমন্ত্রীর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৩ পূর্বাহ্ন, ২২শে মার্চ ২০২৪

#

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে নিজেদের গড়ে তুলতে শিশুদের পরামর্শ দিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (২১শে মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত সরকারি শিশু পরিবারে (বালিকা) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিশুদের এই পরামর্শ দেন তিনি।

বঙ্গবন্ধু শিশুদের অনেক ভালোবাসতেন জানিয়ে শিশুদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, তোমাদের আজকে গড়ে উঠতে হবে বঙ্গবন্ধুর আদর্শে। 

আরো পড়ুন: চাঁদাবাজি বন্ধ সম্ভব নয়, নিয়ন্ত্রণ করতে হবে: ওবায়দুল কাদের

তিনি  বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করার জন্য অনেক আন্দোলন-সংগ্রাম করেছেন। অনেক ছোটবেলা থেকে তিনি বাংলাদেশের মানুষের অধিকার ও স্বাধীকারের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এজন্য ওনাকে বহুবার জেল খাটতে হয়েছে। 

আইনমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র  দিয়ে গেছেন। ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছেন আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য।

এ সময় আরো উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহাসহ আইন মন্ত্রণালয়ের উভয় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকা সমাজসেবা কার্যালয়ের পরিচালক আয়েশা আক্তার, ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রকনুল হক প্রমুখ।

এইচআ/ আই.কে.জে/


শিশু আইনমন্ত্রী আনিসুল হক বঙ্গবন্ধুর আদর্শ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250