রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি সরকারে এলে কি দেশে জ্বালানি সংকট বাড়ে, কেন বাড়ে? *** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব

চাঁদাবাজি বন্ধ সম্ভব নয়, নিয়ন্ত্রণ করতে হবে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ২১শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

পরিবহনখাতে চাঁদাবাজির বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়, নিয়ন্ত্রণ করতে হবে। দুর্নীতি পৃথিবীর কোথায় হচ্ছে না?  আমেরিকাতেও হচ্ছে না? চাঁদাবাজি এমন জায়গায় দাঁড়িয়েছে যে, আজ প্রধানমন্ত্রীকেও এ নিয়ে বলতে হচ্ছে। চাঁদাবাজির প্রভাব দ্রব্যমূল্যে পড়ে।

বৃহস্পতিবার (২১শে মার্চ) রাজধানীর বনানীতে সড়ক পরিবহন কার্যালয়ে ঈদ প্রস্তুতি সভায় এসব কথা বলেছেন ওবায়দুল কাদের। এতে পুলিশপ্রধান, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, পরিবহন নেতাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

ওবায়দুল কাদের বলেন, করাপশন কোথায় হচ্ছে না। আমেরিকাতেও হচ্ছে না!  চাঁদাবাজি এমন জায়গায় গিয়ে পড়েছে যে, আজ প্রধানমন্ত্রীকেও এ নিয়ে বলতে হচ্ছে। কারণ এটার ইমপ্যাক্ট দ্রব্যমূল্যেও গিয়ে পড়ছে।

সেতুমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ে দুর্ভাবনার শেষ নেই। রাজধানীর ভেতরে গণপরিবহণগুলোর দিকে তাকানো যায় না। এর থেকে মফস্বলের গাড়িগুলো অনেক উন্নত। রঙ দিয়ে গাড়ি না চালিয়ে, ফিটনেস নিশ্চিত করার জন্য বিআরটিএ এবং হাইওয়ে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন: বুবলীকে ‘ছাগল’ বললেন পরীমণি!

তিনি বলেন, ঈদের সময় কিছুটা যানজট হবে। একদম যানজট মুক্ত দাবি করা সমীচীন নয়। হাইওয়ে পুলিশের সক্ষমতা আরও বাড়াতে হবে। হাইওয়ে পুলিশ ও বিআরটিএর সক্ষমতা বাড়াতে না পারলে কোনো ভালো সিদ্ধান্ত কার্যকর হবে না। ঈদে দুই জায়গা ঠিক করলে সব ঠিক। হানিফ ফ্লাইওভার থেকে ঢাকায় নির্বিঘ্নে প্রবেশের ব্যবস্থা করতে হবে এবং গাজীপুর সড়কে। 

সেতুমন্ত্রী বলেন, হাইওয়েতে ৩ চাকার গাড়ি এখনো চলছে। এতে অনেকের প্রাণহানি হয়।

এসি/


ওবায়দুল কাদের চাঁদাবাজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250