বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

গান-আবৃত্তি-নৃত্যে যতীন সরকারকে স্মরণ উদীচীর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪৬ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

গান, আবৃত্তি, নাচ ও সশ্রদ্ধ স্মৃতিচারণার মধ্য দিয়ে শিক্ষাবিদ, চিন্তক ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকারকে স্মরণ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী।

রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আজ শুক্রবার (৫ই সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আয়োজিত নাগরিক শোকসভায় তাকে স্মরণ করে এই সাংস্কৃতিক সংগঠনটি।

শোকসভার শুরুতে যতীন সরকারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উদীচী কেন্দ্রীয় সংসদ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। এরপর এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় সভার কার্যক্রম।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন মহাদেব ঘোষ; নৃত্য পরিবেশন করেন উদীচীর শিল্পী তামান্না সিদ্দিকী নীলা এবং বৃন্দ আবৃত্তি উপস্থাপন করেন উদীচীর বাচিক শিল্পীরা। পাশাপাশি সম্মেলক সংগীতে পরিবেশিত হয় যতীন সরকারের প্রিয় রবীন্দ্রসংগীত ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’সহ অন্যান্য জনপ্রিয় সংগীত।

পরে উদীচীর এই সাবেক সভাপতির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন মুক্তিযোদ্ধা জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, সাংবাদিক সোহরাব হাসান, অধ্যাপক সরোজ মোস্তফাসহ আরও অনেকে।

শোকসভায় অডিও বার্তায় বক্তব্য দেন তার কন্যা সুদীপ্তা সরকার। সভাপতিত্ব করেন উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ১৩ই আগস্ট দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন যতীন সরকার। সেদিন রাতেই নেত্রকোনা মহাশ্মশানে তার শেষকৃত্য হয়।

উদীচী শিল্পীগোষ্ঠী যতীন সরকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250