শুক্রবার, ৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী *** পর্তুগালকে বিদায় বলে দিলেন রোনালদো *** পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব ও ফ্রিজ *** জুলাই অভ্যুত্থানের এক হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে *** আগামী দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন: প্রধানমন্ত্রী *** শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী *** একে অপরের ওপর বাজি ধরেছিলেন, হারলেন দুজনই *** টিভিতে আজকের খেলা (৫ নভেম্বর) *** পাকিস্তানকে সহায়তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র, সৌদি দিল ৩ বিলিয়ন ডলারের ঋণ নবায়ন

বিসিবির নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন যারা

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৪ অপরাহ্ন, ১৩ই মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আইনজীবী, পুলিশ কমিশনার ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) উপপরিচালক আছেন নির্বাচন কমিশনারের দায়িত্বে।

বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের কথা জানিয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন। অপর দুই নির্বাচন কমিশনার হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার এবং এনএসসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপসচিব এ. বি. এম. এহসানুল মামুন। নিয়মকানুন মেনে বিসিবি নির্বাচনে প্রয়োজনীয় কার্যক্রম তত্ত্বাবধান ও পরিচালনা করবে নির্বাচন কমিশন।

৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সেখানে অ্যাডহক কমিটি গঠন করে দেয় এনএসসি। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। এই কমিটির দায়িত্ব ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়া। তামিমের পদত্যাগের গুঞ্জন শোনা গেলেও ৩০ এপ্রিল মিরপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তিনি পদত্যাগ করছেন না।

পরবর্তীতে ৭ মে বিসিবিতে সংবাদ সম্মেলনে বিপিএলে ফিক্সিং ও ক্রিকেটারদের পারিশ্রমিক জটিলতা সংক্রান্ত বিষয় নিয়েও নিজের অসন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশের ম্যাচের দিন তো বটেই, নিয়মিত মিরপুরে গিয়ে বিসিবির অবস্থা পর্যবেক্ষণ করেন তামিম।

জে.এস/

বিসিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250