শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো দেশব্যাপী শুরু হতে যাচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫। প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে উপজেলা/জোন পর্যায়, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে উত্তীর্ণ বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। মোট তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৭ই জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়, প্রতিযোগিতাটি  ৪৯৫টি উপজেলা, ৬৪ জেলা হয়ে ৮টি বিভাগকে ১৫টি জোনে ভাগ করে অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীতে ৪টি জোন, চট্টগ্রাম মহানগরীতে ৩টি, রাজশাহী ও খুলনা মহানগরীতে ২টি, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ মহানগরীতে ১টি করে জোন হিসেবে মোট ১৫টি জোনে ভাগ করা হয়েছে।

জানুয়ারি মাসে উপজেলা পর্যায়ে, ফেব্রুয়ারি মাসে জেলা পর্যায়ে এবং এপ্রিল মাসে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষে মে মাসে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন : মেট্রোরেলের টিকেটে ভ্যাট মওকুফ

একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে অনধিক ৫ জন প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পাবে। তিনটি গ্রুপের মধ্যে ক গ্রুপে তাজবীদসহ পূর্ণ ৩০ পারা হিফজ, (অনূর্ধ্ব ১৮ বছর, ছাত্র), খ গ্রুপে তাজবীদসহ ২০ পারা হিফজ (অনূর্ধ্ব ১৫ বছর ছাত্র), গ গ্রুপে তাজবীদসহ ১০ পারা হিফজ (অনূর্ধ্ব ১২ বছর, ছাত্র) বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জাতীয় পর্যায়ে উপহার হিসেবে ১ম পুরস্কার বিজয়ীকে ২ লাখ টাকা, ২য় পুরস্কার বিজয়ীকে এক লাখ ৫০ হাজার টাকা ও ৩য় পুরস্কার বিজয়ীকে এক লাখ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। এ ছাড়া উপজেলা ও জেলা পর্যায়েও পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় ও জেলা অফিসগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।

এস/কেবি

হিফজুল কোরআন প্রতিযোগিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250