মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ফেসবুকে প্রেম: গর্ভপাত ও বিয়েতে অস্বীকৃতি, তরুণকে হত্যায় আটক কিশোরী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৬

#

ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ে না করায় কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে সাইয়েদ আবদুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার ভোরে উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামে। সিয়াম ওই এলাকার এনামুল হকের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরী (১৫) ও তার সহযোগী আরিয়ান খাঁন মাহিদকে আটক করেছে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন।

স্থানীয় সূত্র ও পুলিশ হেফাজতে থাকা কিশোরীর সঙ্গে কথা বলে জানা গেছে, ফেসবুকের মাধ্যমে সিয়ামের সঙ্গে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই মধ্যে তারা একাধিকবার ঢাকায় আবাসিক হোটেলে রাত্রিযাপনও করেছে। সম্প্রতি ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়লে সিয়ামের চাপে ভ্রূণ নষ্ট করে। পরে ওই কিশোরী বিয়ের জন্য চাপ দিয়ে সিয়াম টালবাহানা শুরু করেন।

কিশোরী আরও জানায়, সর্বশেষ বিয়ের আশ্বাস পেয়ে গতকাল রোববার রাতে নিকটাত্মীয় মাহিদকে নিয়ে সিয়ামের গ্রামের বাড়িতে যায় সে। ভোরের দিকে সিয়াম ওই কিশোরীকে চলে যাওয়ার জন্য চাপ দিলে সে যেতে রাজি না হয়ে গর্ভের সন্তান নষ্ট করার কারণ জানতে চায় এবং বিয়ের জন্য চাপ দেয়। এ নিয়ে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সে ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে কিশোরী ও মাহিদকে আটক করে। এরপর সিয়ামকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিয়ামের বাবা এনামুল হক জানান, আজ ভোরে তার ভাতিজা ফোনকলে জানান, সিয়ামকে এক কিশোরী ও তার আত্মীয় ছুরিকাঘাত করেছে। ঘটনাস্থলে গিয়ে দেখেন সিয়াম রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। এনামুল হক বলেন, ‘সিয়াম যে বাড়িতে ছিল ওটা আমার শ্বশুরের বাড়ি। বাড়িতে সিয়াম একা থাকত। এই ছেলে-মেয়েগুলো কখন এসেছে জানি না।’

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোছাইন জানান, সিয়ামের সঙ্গে ওই কিশোরীর প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। সিয়াম বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। এতে ওই কিশোরী গর্ভবতী হয়। পরে কিশোরীর বাচ্চা নষ্ট করে ফেলা হয়। বাচ্চা কেন নষ্ট করেছে এবং বিয়ে নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই কিশোরী সিয়ামকে ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে সিয়ামের মৃত্যু হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ সিয়ামের মরদেহ উদ্ধার করে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কিশোরী ও তার বন্ধু আরিয়ান খাঁন মাহিদকে আটক করা হয়েছে।

কুমিল্লা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250