শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১৬ দিনে রেমিট্যান্স প্রবাহ বাড়ল ৩৫.২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নভেম্বরের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৫.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৬৯৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর এই সুখবরটি সোমবার (১৭ই নভেম্বর) দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, নভেম্বরের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৫ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৬৯৭ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ২৫৫ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৬ই নভেম্বর পর্যন্ত প্রবাসীরা ১১ হাজার ৮৪৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১০ হাজার ১৯৩ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, গত ৫ই নভেম্বর এক দিনে প্রবাসীরা দেশে ১২ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। চলতি অর্থবছরের জুলাই থেকে ৫ই নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৭৩ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৪ দশমিক ৭০ শতাংশ।

জে.এস/

রেমিট্যান্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250