শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

১টি সিগারেটে পুরুষরা আয়ু হারান ১৭ মিনিট, নারীরা ২২: গবেষণা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৮ অপরাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, প্রতিটি সিগারেট মানুষের জীবন থেকে ২০ মিনিট করে কমিয়ে দেয়। এ হিসাবে  সিগারেটের প্যাকেট (২০ শলাকা) শেষ করতে গিয়ে মানুষ হারাচ্ছেন জীবনের ৭ ঘণ্টা আয়ু। গবেষকরা আরও জানিয়েছেন, পুরুষরা প্রতিটি সিগারেট পানের মাধ্যমে ১৭ মিনিট আয়ু হারান আর নারীরা হারান ২২ মিনিট।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, সিগারেট পানের ক্ষতিকর প্রভাব নিয়ে এ গবেষণা করেছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) গবেষকরা।

গবেষকরা বলছেন, ধূমপায়ীরা সাধারণত জীবনের মোট আয়ুর একটি উল্লেখযোগ্য সময় হারিয়ে ফেলেন। ধূমপান মূলত জীবনের মাঝামাঝি সময়ের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করে। যার প্রভাবে অনেকটা সময় রোগ বা অক্ষমতায় কেটে যায়।

গবেষণার প্রধান গবেষক ড. সারা জ্যাকসন বলেন, ‘মানুষ সাধারণত জানেন যে ধূমপান ক্ষতিকর, কিন্তু কতটা ক্ষতিকর সেটা তারা ঠিকভাবে অনুধাবন করতে পারেন না। ধূমপায়ীরা গড়ে ১০ বছর আয়ু হারান, যা পরিবারের সঙ্গে কাটানোর মূল্যবান মুহূর্তগুলো থেকে বঞ্চিত হওয়ার সমান।’

গবেষণাটি বলছে, ধূমপান ছাড়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করা উচিত। এতে স্বাস্থ্য ও আয়ু দুই–ই দীর্ঘ হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, অতিমাত্রায় তামাক গ্রহণ বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য সংকটগুলোর মধ্যে একটি। তামাক ও তামাকজাত পণ্যের প্রভাবে প্রতি বছর ৮০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়। এর মধ্যে ১৩ লাখ মানুষ পরোক্ষ ধূমপানের শিকার। অথচ তারা কখনোই ধূমপান করেননি।

বিশ্বের প্রায় ১৩০ কোটি মানুষ তামাক সেবন করেন। এর ৮০ শতাংশই আবার মধ্যম আয়ের দেশগুলোতে বাস করেন। এসব দেশে তামাকজনিত অসুস্থতা ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

এইচ.এস/

গবেষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250