বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার

চার মহানগরে আহবায়ক কমিটি দিল বিএনপি, পদ পেলেন যারা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৪

#

সাইফুল আলম নীরব, আমিনুল হক, রফিকুল আলম মজনু ও তানভীর আহমেদ রবিন

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম ও বরিশাল মহানগর কমিটি ঘোষণা করেছে বিএনপি। রোববার (৭ই জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করার কথা জানায় দলটি। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 

ঢাকা মহানগর উত্তর

জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবকে আহবায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হক-কে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

আরো পড়ুন : ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের

ঢাকা মহানগর দক্ষিণ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনু-কে আহবায়ক ও সাবেক যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ রবিন-কে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দুই সদস্যের আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

চট্টগ্রাম মহানগর

বিএনপি নেতা এরশাদুল্লাহ-কে আহবায়ক ও সাবেক ছাত্রদল নেতা নাজিমুর রহমান-কে সদস্য সচিব করে চট্টগ্রাম মহানগর বিএনপির দুই সদস্যের আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

বরিশাল মহানগর 

বরিশাল মহানগর বিএনপির সাবেক আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক-কে আহবায়ক, সাবেক যুগ্ম আহবায়ক মো: জিয়াউদ্দিন সিকদার জিয়া-কে সদস্য সচিব ও সাবেক ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিন-কে ১নং যুগ্ম আহবায়ক করে বরিশাল মহানগর বিএনপির তিন সদস্যের আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

উল্লেখ, ১৩ই জুন রাতে হঠাৎ করেই এই চার মহানগরের কমিটি বিলুপ্ত করা হয়।

এস/ আই.কে.জে/

বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250