শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’

নিজ নিজ আসনে বিপুল ভোটে জিতলেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৩ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ভারতের লোকসভা নির্বাচনে নিজ নিজ আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুথ ফেরত সমীক্ষার অধিকাংশই বলেছিল নরেন্দ্র মোদির বিজেপি জোট খুব সহজেই জিততে যাচ্ছে। আবারও ভারতের ক্ষমতায় আসছে মোদি-অমিত শাহ-এর বিজেপি।

তবে ভোট গণনায় দেখা গেলো বিজেপি জোট সংখ্যা গরিষ্ঠতা পেলেও খুব মসৃণ হচ্ছে না এই জয়। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিরোধী জোটের সঙ্গে।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও শেষপর্যন্ত বিরাট ব্যাবধানেই জিতলেন নরেন্দ্র মোদি।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, গুজরাটের বারানসী আসনে মোদি ৬ লাখ ১১ হাজার ৪৩৯ ভোট পেয়েছন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রায় পেয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৪৫৭ ভোট। ব্যবধান এক লাখ ৫২ হাজার ৫১৩ ভোটের।

অপরদিকে গান্ধীনগর থেকে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন অমিত শাহ। ৫ লক্ষ ২৬ হাজার ভোটে জয়লাভ করলেন মোদির ডানহস্ত এই বিজেপি নেতা।

বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে সাত দফার বিশাল নির্বাচনী যজ্ঞ শুরু হয় গত ১৯শে এপ্রিল। টানা দেড় মাস পর গত শনিবার (১লা জুন) শেষ হয়।

পার্লামেন্টের নিম্নকক্ষ ৫৪৩ সদস্যের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে একটি দল বা জোটের ২৭২টি আসন প্রয়োজন। তবে ভোট শেষ হওয়ার পরপরই প্রকাশিত বেশিরভাগ বুথফেরত জরিপই জানায়, এনডিএ জোট ৩৫০টির বেশি আসন পেতে পারে এনডিএ। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফিরতে পারেন মোদি।

ওআ/

নরেন্দ্র মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250