শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

হাসপাতালে যাচ্ছিলেন প্রতিবেশীর মরদেহ আনতে, রাজধানীতে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল ব্যক্তির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৮ পূর্বাহ্ন, ২রা আগস্ট ২০২৬

#

প্রতীকী ছবি

রাজধানীর শনির আখড়ায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী সোলাইমান মিয়া (৪৩) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১টার দিকে শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃতের শ্যালক মো. লিটন ব্যাপারী জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও পূর্বপাড়া গ্রামে। বাবার নাম আব্দুল মজিদ দেওয়ান। সোলাইমান মিয়া পেশায় আলমারির মিস্ত্রি ছিলেন।

লিটন ব্যাপারী আরও জানান, গতকাল শনিবার সন্ধ্যায় সোলাইমানের এক প্রতিবেশী স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখন ওই ব্যক্তিকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে আনা হয়। ওই ব্যক্তির পরিবারের সঙ্গে আসেন সোলাইমান। রোগীকে ভর্তি করিয়ে রাতে বাসে করে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় ওই ব্যক্তির মারা যাওয়ার খবর পেয়ে বাস থেকে নেমে যান। এরপর ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে মিটফোর্ড হাসপাতালে উদ্দেশে রওনা হন। তখনই কাভার্ডভ্যানের চাপায় মৃত্যু হয় তার।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হিরণ ভূঁইয়া জানান, মধ্যরাতে রাইড শেয়ারিং-এর মোটরসাইকেলে করে সোলাইমান ঢাকার দিকে ঢুকছিলেন। শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলের আরোহী সোলাইমান রাস্তায় পড়ে গেলে পেছন থেকে আসা কাভার্ডভ্যান চাপা দেয় তাকে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হলে রাতেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, কাভার্ডভ্যানটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সড়ক দুর্ঘটনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250