বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

বড় পর্দায় সাদনিমা, থাকছেন সিয়ামের ‘রাক্ষস’-এ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০৯ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরের সিনেমা ‘রাক্ষস’-এর শুটিং নিয়ে ব্যস্ত পুরো টিম। চলতি মাসের শুরুতেই শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছে সিনেমাটির শুটিং ইউনিট। বিশেষ উৎসবকে সামনে রেখে পুরোদমে চলছে সিনেমাটির দৃশ্যধারণ।রোমান্টিক-অ্যাকশন ঘরানার এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। নায়ক-নায়িকা দুজনই শ্রীলঙ্কায় একসঙ্গে শুটিংয়ে অংশ নিয়েছেন।

এরই মধ্যে জানা গেছে, সিনেমাটিতে সিয়াম আহমেদের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ‘লিটল মিস ক্যাওস’ ওয়েব ফিল্ম দিয়ে প্রশংসা কুড়ানো ছোট পর্দার অভিনেত্রী সাদনিমা বিনতে নোমানকে। এর মধ্য দিয়ে প্রথমবারের মত বড় পর্দায় দেখা যাবে তাকে। প্রযোজনা প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, কিছুদিন আগেই শ্রীলংকায় নিজের অংশের শুটিং শেষ করে দেশে ফিরেছেন সাদনিমা। তবে বিষয়টি নিয়ে পরিচালক বা তার টিম এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

প্রযোজনা প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সূত্রে আরো জানা গেছে, শ্রীলঙ্কায় ড্রামা অংশের দৃশ্যধারণের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিংও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি কিছু দৃশ্যের শুটিং শেষে আগামী ৩০শে জানুয়ারি পুরো টিমের দেশে ফেরার কথা রয়েছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

জে.এস/

সিয়াম আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250