সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

বিয়ের পাঁচ মাসেই বাবা হতে চলেছেন নাগা চৈতন্য?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ৩রা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার আলোচিত দম্পতি নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদ শেষে গত বছর শোভিতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ অভিনেতা। বিয়ের পাঁচ মাস পর সম্প্রতি এ দম্পতিকে নিয়ে গুঞ্জন ছড়িয়েছে, বাবা-মা হতে চলেছেন তারা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

হঠাৎ এমন গুঞ্জনের কারণ, সম্প্রতি ‘ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট ২০২৫’-এ উপস্থিত হয়েছিলেন এ দম্পতি। সেখানে শাড়ি পরে অনুষ্ঠানে অংশ নেওয়া এ অভিনেত্রীর লুক দেখে অনেকে অনুমান করে বসেন, শোভিতা গর্ভবতী। অভিনেত্রী নাকি তার গর্ভবতী হওয়ার খবর লুকানোর জন্য এমন পোশাক পরেছেন। এখান থেকে মূলত গুঞ্জনের শুরু।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র থেকে এমন খবরকে মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে, ‘ঢিলা পোশাক পরার মানে এ নয় যে তিনি গর্ভবতী। এটা বেশ অদ্ভূত যে এ রকম গল্প তৈরি করা হচ্ছে।’ তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোন তথ্য নিশ্চিত করা হয়নি।

উল্লেখ্য, সামান্থার সঙ্গে নাগার বিচ্ছেদ হয় ২০২১ সালের অক্টোবরে। এর তিন বছর পর ২০২৪ সালের ৪ঠা ডিসেম্বর শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন এ দক্ষিণী অভিনেতা।

এইচ.এস/

দক্ষিণী সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250