মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

কর্মীদের বিনামূল্যে খাবার দিলে প্রতিষ্ঠানেরই লাভ : গুগল সিইও

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৭ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

কর্মীদের জন্য কোম্পানিতে ভিন্ন ভিন্ন নিয়ম থাকে। কেউ কর্মীদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা রাখেন, কেউবা সুলভ মূল্যে খাবারের ব্যবস্থা করে দেন। অনেক কোম্পানি মনে করে, কর্মীদের খাবার দিলে এতে আর্থিক ক্ষতি হয়। 

তবে সম্প্রতি সার্চ ইঞ্জিন গুগলের সিইও সুন্দর পিচাই এক সাক্ষাৎকারে এই ব্যাপারে জানান, কোনো সংস্থা বা প্রতিষ্ঠান যদি কর্মীদের বিনামূল্যে খাবার দেয় তাতে আর্থিক ক্ষতির চেয়ে লাভই হবে বেশি। এক্ষেত্রে পিচাইয়ের ধারণা অনেকটা বাঙালি ঘরনার বলা যায়। তার মতে, খাবার টেবিলে আড্ডা নতুন নতুন আইডিয়া বা ভাবনার জন্ম দেয়। 

কর্মীদের জন্য ‘ফ্রি মিল পলিসি’ রয়েছে গুগলের। এ প্রসঙ্গে পিচাই সাক্ষাৎকারে বলেন, ‘এর উপকার যে কতখানি, তা আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি। একসময়ে আমিও গুগলের কর্মী ছিলাম। সাধারণ কর্মীর মতোই কাজ করেছি। আমার মনে আছে, ক্যাফেতে যাওয়া, সেখানে খাবারের টেবিলে কারও সঙ্গে দেখা-সাক্ষাৎ হওয়া, ভাবনার আদান-প্রদান করতে পেরে কতখানি উত্তেজিত হয়ে পড়তাম। বিশ্বাস করুন, ওই যে উত্তেজনা, ওটাই যে কোনো সৃষ্টিশীলতার জ্বালানি।’

আরও পড়ুন: বুধবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট-দোকান

২০০৪ সালে পিচাই গুগলে যোগ দিয়ছিলেন একজন প্রডাক্ট ম্যানেজার হিসাবে। এরপর থেকে কেটে গিয়েছে ২০ বছর। বর্তমানে তিনি একই প্রতিষ্ঠানের সিইও। বিনামূল্যে কর্মচারীদের দিনের খাবার নীতিতে বদল আনেননি তিনি। বরং পিচাইয়ের বক্তব্য, খাবার টেবিলের আড্ডা নতুন নতুন ভাবনার জন্ম দেয়। 

এ ব্যাপারে একেবারে বাঙালি ঘরানায় বিশ্বাসী তিনি। সাক্ষাৎকারে বলেছেন, ‘কর্মীরা যখন খোলামনে খাবারের টেবিলে জড়ো হন, তখনই যত অদ্ভুত ভাবনা মগজ থেকে বেরিয়ে আসে। অনেকে হয়তো ভাববেন  প্রতিষ্ঠানের কর্মীকে খাওয়াতে প্রচুর খরচ। কিন্তু তাতে যে উপকারটা হয়, তার কাছে ওই খরচ কিছুই না।’

এসি/ আই.কে.জে/

বিনামূল্যে খাবার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুরুল হক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250