মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দ্বিতীয় দিনও গোপালগঞ্জের পরিস্থিতি থমথমে, আরও কঠোর হবে সরকার *** বাব আল-মান্দেবের পর এবার এডেনের দিকে এগোচ্ছেন হুতিরা *** ইরানের হাতে এখনো ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র, কেন উদ্বেগে ট্রাম্প-নেতানিয়াহু *** মধ্যপ্রাচ্যে তৃতীয় রণতরি পাঠাল যুক্তরাষ্ট্র, আগাম হামলার হুঁশিয়ারি ইরানের *** নেতানিয়াহু ‘আর এক মিনিটও’ ক্ষমতায় থাকতে পারেন না: আইসেনকট *** ১৬ বছরের পথচলায় ইতি, বেলজিয়ামকে বিদায় লুকাকুর *** আওয়ামী লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ, জবিতে ৫ কর্মকর্তাকে ছাত্রদল-ছাত্রশক্তির মারধর *** শেখ হাসিনাকে ফেরানোর শর্ত নিয়ে প্রতিবেদন ভিত্তিহীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার সম্ভাবনা ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি সানাউল্লাহ *** ‘নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই’

তিন বিভাগে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৬

#

টেকসই উন্নয়ন, জ্বালানি সাশ্রয় এবং পরিবেশ সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনটি বিভাগে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছে ওয়ালটন। এর মধ্যে বর্ষসেরা টেকসই ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের স্বীকৃতিও পেয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ওয়ালটনের প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

ওয়ালটন জানায়, টেকসই শূন্য কার্বন উদ্যোগ ও জ্বালানি সাশ্রয় কর্মসূচির জন্য সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি বিভাগে এবং উৎপাদন প্রক্রিয়ায় পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের স্বীকৃতিস্বরূপ জলবায়ু ও পরিবেশ বিভাগে প্রতিষ্ঠানটি পুরস্কার অর্জন করেছে। পাশাপাশি বর্ষসেরা টেকসই ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবেও সম্মাননা পেয়েছে ওয়ালটন।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ আলী, প্রধান বিপণন কর্মকর্তা জোহেব আহমেদ এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় মো. ইউসুফ আলী বলেন, তিনটি বিভাগে এ সম্মাননা অর্জন ওয়ালটনের জন্য গর্বের। এটি টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জ্বালানি সাশ্রয়ে প্রতিষ্ঠানের ধারাবাহিক উদ্যোগের স্বীকৃতি।

টেকসই ব্র্যান্ড উদ্যোগ, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং বাংলাদেশ উদ্ভাবন সম্মেলনের যৌথ উদ্যোগে এ পুরস্কার প্রদান করা হয়। আয়োজকদের মতে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দিতেই এ আয়োজন।

ওয়ালটন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250