মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল

টস বিতর্কে ঝুলে আছে ফাইনালের ফল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের গতিময় ও পাসিং ফুটবলের বিপক্ষে প্রথমার্ধে কিছুটা লড়াই করল বাংলাদেশ। পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও অগোছালো ফুটবল খেলল স্বাগতিক মেয়েরা। তবে যোগ করা সময়ে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জমিয়ে তুলল তারা। এরপর টাইব্রেকারের রোমাঞ্চ পেরিয়ে শুরু হলো বিতর্ক। ম্যাচ কমিশনার ডি সিলভা জয়সুরিয়া ডিলানের সিদ্ধান্তে টসে ভারত জয়ী হওয়ার পর আপত্তি জানায় বাংলাদেশ। তাতে ঝুলে আছে সাফ অনূর্ধ্ব-১৯ উইমেন’স চ্যাম্পিয়নশিপের ফাইনালের ফল। 

এর আগে, সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ভারত। চার জাতির এই প্রতিযোগিতায় ফাইনালে স্বাগতিক বাংলাদেশকে কাঁদিয়ে শিরোপা উৎসব করেছে ভারতীয় মেয়েরা।

বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারি) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ ব্যবধান সমতায় শেষ করে বাংলাদেশ-ভারত।

টাইব্রেকারে ১১-১১ সমতায় শেষ হলে টস ভাগ্যে শিরোপা জিতে নেয় ভারতীয় মেয়েরা। 

এইচআ/ আই.কে.জে/ 

ভারত সাফ অনূর্ধ্ব-১৯ নারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250