মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স *** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

স্বামীর সঙ্গে ঝগড়ায় জিততে চ্যাটজিপিটি নিয়োগ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া কিংবা তর্ক-বিতর্ক হওয়াটা সাধারণ বিষয়। কিন্তু ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন তার ঝগড়ার ক্ষেত্রে এক অবাক করা কৌশল অবলম্বন করেছেন, যা শোনা যায় একেবারে সিনেমার মতো! স্বামী ডেভিড হারবারের সঙ্গে ঝগড়ায় বিজয়ী হতে চ্যাটজিপিটিকে এক প্রকার ‘অ্যাসিস্টেন্ট’ হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। আর এ কৌশল তাকে এক নতুন ধরনের সমস্যার সমাধান দিচ্ছে, যা অনেকেই হয়তো কল্পনাও করেননি।

২০২০ সালে জনপ্রিয় টিভি শো ‘স্ট্রেঞ্জার থিংস’-এর অভিনেতা ডেভিড হারবারের সঙ্গে বিয়ের পর লিলি অ্যালেন তার পডকাস্ট শো ‘মিস মি?’-তে এক অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করেন।

তিনি বলেন, আমি এবং আমার স্বামীর মধ্যে যখন কোনো ঝগড়া হয়, তখন চ্যাটজিপিটির সাহায্য চাই। আমি তাকে বলি, ‘আমার জন্য একটা দীর্ঘ টেক্সট মেসেজ লিখো, যা শুরু হয় প্লেট পরিষ্কার নিয়ে এবং শেষ হয় আর্থিক সমস্যার আলোচনা দিয়ে।’

আরো পড়ুন : সমুদ্রের গভীরে ‘হার্প স্পঞ্জ’ উদ্ভিদ নাকি প্রাণী?

এটি ঠিক এমন এক চিত্র, যেখানে এক সংগীতশিল্পী প্রযুক্তির সাহায্যে তার ব্যক্তিগত জীবনের সমস্যা মোকাবিলা করছেন। লিলি অ্যালেন আরও জানান, চ্যাটজিপিটি তার জন্য পুরোপুরি ব্যক্তিগত মেসেজ তৈরি করে, যা তিনি পরবর্তীতে স্বামীকে পাঠান। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, তিনি নিজে মেসেজটি শেষ করতে পারেন, নির্দেশনা দিয়ে সঠিক শব্দ নির্বাচন করতে পারেন। ফলে, মেসেজটি তার ইচ্ছেমতো হয়ে ওঠে।

তবে প্রযুক্তির এ সুবিধার পাশাপাশি লিলি বলেছেন, কখনো কখনো নির্দেশনা দেওয়ার জন্য অতিরিক্ত সময় ব্যয় হলে মনে হয়, ‘নিজে লিখলেই হয়তো বেশি ভালো হতো।’ কিন্তু এ কৌশলটি যে ঝগড়ায় বিজয়ের নতুন উপায় হয়ে দাঁড়িয়েছে, সে কথা অস্বীকার করার উপায় নেই।

লিলি অ্যালেনের এ উদ্ভাবনী পদ্ধতি আজকালকার সম্পর্কের জগতে এক নতুন মাত্রা যোগ করেছে। যেখানে সম্পর্কের জটিলতা আর প্রযুক্তির মিশেলে নতুন ধরনের এক সমাধান দেখা যাচ্ছে, তা এক কথায় চমকপ্রদ!

সূত্র : দ্য টেলিগ্রাফ

এস/ আই.কে.জে/

চ্যাটজিপিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250