রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: আইআরআইয়ের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী *** সাগর-রুনি হত্যা: তদন্তে সহযোগিতা চেয়ে প্রসিকিউশনে আবেদন পরিবারের *** আদালতের রায়-আদেশের বিরুদ্ধে হরতাল অবৈধ: হাইকোর্ট *** চিন্ময়ের কথা তুলে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্যের গুরুত্ব বোঝালেন শুভেন্দু *** নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ *** নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার *** বিশেষভাবে বানানো মার্কিন বোয়িং বিমানে দিল্লিতে সি, কী আছে এতে *** ভারতেও হামলা চালানোর পরিকল্পনা ছিল ওসামা বিন লাদেনের: সিআইএ নথি *** অনলাইন প্রতারক বিদেশিদের দেশে আনা মহসীন গ্রেপ্তার *** ২০২৩ সালে আবেদন, ভারতের আপত্তিতে এখনো ব্রিকসের সদস্য হতে পারেনি পাকিস্তান

সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ১৫ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সোহরাওয়ার্দী উদ্যান কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (১৫ই মে) সকাল থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুটি বুলডোজার দিয়ে উদ্যানের ভেতরের দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত অন্তত ১০টি ছোট ছোট স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় সেখানে আনসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে কেউ বাধা দেননি।

অমিত নামের এক দোকানদার বলেন, ‘সরকার কিছু না বলে ভেঙে দিয়েছে। আমাদের কিছু করার নেই। তবে দোকানের ভেতরে থাকা জিনিসপত্র নেওয়ার জন্য অনুমতি চেয়েছি।’ এ বিষয়ে উপস্থিত কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি।

আজ সকাল ৯টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি-সংলগ্ন ফটকে গিয়ে উচ্ছেদ অভিযান চালাতে দেখা যায়। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এস্টেট ম্যানেজার (ভারপ্রাপ্ত) ফাতেমা বিনতে মুস্তাফা উপস্থিত ছিলেন।

উচ্ছেদ অভিযানের বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নেতৃত্বে গণপূর্ত অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ থানার পুলিশ ও আনসার সদস্যরা সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করছি। এটি একটি জাতীয় উদ্যান। নারী-পুরুষ-নির্বিশেষে অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসে। সবাই যাতে নির্বিঘ্নে, নিরাপদে চলাফেরা করতে পারে, সেই উদ্দেশ্যেই আমাদের এ অভিযান। এখানে যেসব অবৈধ স্থাপনা আছে, আমরা উচ্ছেদ করে দিয়েছি।’

গতকাল বুধবার (১৪ই মে) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সোহরাওয়ার্দী উদ্যানসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসাধারণের প্রবেশ রাত ৮টার পর নিষিদ্ধসহ সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

এইচ.এস/

উচ্ছেদ অভিযান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকার বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: আইআরআইয়ের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:১১ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

সাগর-রুনি হত্যা: তদন্তে সহযোগিতা চেয়ে প্রসিকিউশনে আবেদন পরিবারের

🕒 প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

আদালতের রায়-আদেশের বিরুদ্ধে হরতাল অবৈধ: হাইকোর্ট

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

চিন্ময়ের কথা তুলে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্যের গুরুত্ব বোঝালেন শুভেন্দু

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন, কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250