শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

‘রূপনগরের রানী’ প্রিয়াঙ্কা জামান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

চলতি বছরের মে মাসে প্রকাশিত হয়েছিল কলি সরকারের গাওয়া ‘রূপনগরের রানী’ গানটি। লিখেছেন রাসেল কবীর, সুর ও সংগীত আয়োজন করেছেন এ এন ফরহাদ। এবার তৈরি হলো গানের ভিডিও। এতে মডেল হয়েছেন মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। 

গানের নাম ভূমিকায় দেখা যাবে তাকে। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন এম এইচ রিজভী। শিগগির গানটি ইউটিউবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা জামান বলেন, ‘আমার মনে হয়েছে, কলি সরকারের রূপনগরের রানী গানটির মিউজিক ভিডিওটি আমার করা অন্যতম সেরা একটি কাজ। এর বেশ কয়েকটি কারণ আছে। কলি সরকারের গান মানেই শ্রোতা-দর্শকের ভীষণ ভালো লাগার। আমিও সেরা পারফরম্যান্সটাই দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি, শ্রোতা-দর্শকের ভীষণ ভালো লাগবে।’

জানা গেছে, সম্প্রতি কামরুল হুদার রচনা ও কামরুল হাসান সুজনের পরিচালনায় ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘মার্ডার’-এর কাজ শেষ করেছেন পিয়াঙ্কা। শুটিং হয়েছে সুনামগঞ্জে। ধারাবাহিকটি শিগগির একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার করা হবে।

প্রিয়াঙ্কা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ডিপজল প্রযোজিত ‘যেমন জামাই তেমন বউ’। মুক্তির অপেক্ষায় রয়েছে প্রিয়াঙ্কা অভিনীত তিনটি সিনেমা—মান্নান গাজীপুরীর ‘কী করে বলব তোমায়’, অপূর্ব রানার ‘যন্ত্রণা’ ও মোহাম্দ আসলামের ‘তবুও প্রেম দামী’।

জে.এস/

প্রিয়াঙ্কা জামান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250