বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা

সাংবাদিকদের গণ-অভ্যুত্থানের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার অনুরোধ তথ্য উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৫ পূর্বাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশকে পুনর্নির্মাণ করা। নতুন বাংলাদেশ গড়ার এ উদ্যোগে সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে বেশি। তাই গণ-অভ্যুত্থানের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

গতকাল সোমবার (৮ই সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এক অনুষ্ঠানে মাহফুজ আলম এ অনুরোধ জানান। ডিআরইউ সদস্যদের জন্য ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির সঙ্গে গ্রুপ বিমা চুক্তি স্বাক্ষর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাহফুজ আলম বলেন, ‘শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশ পুনর্নির্মাণ (রিকনস্ট্রাকটেড) করা হবে। নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলা হবে। আশা করি, এই প্রক্রিয়াটা চলমান আছে এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা কাজ করতে পারব। এ আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় ভূমিকা হলো সাংবাদিকদের। এখানে তো আমরা সাংবাদিকদের অনেক সুযোগ-সুবিধা, কল্যাণ এবং নিরাপত্তার কথা বলছি। একই সঙ্গে সাংবাদিকদের কাছ থেকে আমরা দায়িত্বশীল ভূমিকা দেখতে চাইব।’

জুলাই গণ-অভ্যুত্থানের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকে অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের গল্প ও সংগ্রামের কথা তুলে আনার জন্য সাংবাদিকদের আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘শহীদ পরিবার ও আহতদের দুঃখের গল্প, লড়াইয়ের গল্প আপনারা তুলে আনবেন। প্রতিবেদকদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা জুলাই গণ-অভ্যুত্থানের প্রতি প্রতিশ্রুতি (কমিটমেন্ট) রক্ষা করবেন।’

জুলাই গণ-অভ্যুত্থানের বলার মতো আরও গল্প আছে, যেগুলো মানুষকে জানানো উচিত উল্লেখ করে মাহফুজ আলম বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলে অনেক শহীদ ও আহত পরিবার আছে, যারা সরকারি সুযোগ-সুবিধা (ফ্যাসিলিটিজ) পায়নি।’

সাংবাদিক সুরক্ষা আইন নিয়ে উপদেষ্টা বলেন, ‘এটা আসলে অনেক জটিল একটা প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত। এটা করার জন্য যে সময়টা দরকার, সেটা হয়তো আমি করে দিয়ে যেত পারব না। এরপরও যেটুকু সময় পাই, এটা আমি একটা পর্যায় পর্যন্ত রেখে দিয়ে যাব। পরবর্তী সময়ে যারা আসবেন, তাদের কাছ থেকে আশা করি আপনারা এটা বুঝে নেবেন।’

জে.এস/

মাহফুজ আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের

🕒 প্রকাশ: ০৪:২৩ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার

🕒 প্রকাশ: ০৪:০৯ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250