বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা *** গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৩ পোশাক কারখানা *** ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল *** ‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল *** গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ, ৮ জেলায় বিজিবি মোতায়েন *** তিনি আসিব আসিব বলেন, কবে আসবেন জানি না, সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী *** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

২১ জন বিশেষ ব্যবস্থাপনায় হজে গেলেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

চলতি বছরের পবিত্র হজ ফ্লাইট শেষ হয়েছে বুধবার (১২) দুপুর ৫মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মধ্যে দিয়ে শেষ হয়েছে এবারের হজযাত্রা। তবে হজ ফ্লাইট সমাপ্তির পরেও সেদিন রাতেই ঢাকা-চট্টগ্রাম-জেদ্দা ফ্লাইটে বিশেষ ব্যবস্থাপনায় ২১ জনকে হজে নিয়ে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, হজ ফ্লাইট শেষ হয়ে যাওয়ার কারণে ২১ জন হজযাত্রীর যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল। কোনো এয়ারলাইন্স হজযাত্রীদের পরিবহন করতে রাজি হয়নি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রীদের পরিবহনে এগিয়ে আসে।

আরো পড়ুন: সৌদি পৌঁছেছেন শতভাগ হজযাত্রী

তিনি জানান, সবার সহযোগিতায় সৌদি আরব কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে বিমানের শিডিউল ফ্লাইটে ২১ জন হজযাত্রীকে পরিবহন করা হয়।

৯ই মে থেকে ১২ই জুন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ২১৭টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০৫টি, সৌদি এয়ারলাইন্স ফ্লাইট ৭৫টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩৭টি। ১৫ই জুন থেকে শুরু হবে হজ। শেষে ২০শে জুন দেশে ফেরার ফ্লাইট শুরু হবে। ফিরতি ফ্লাইট শেষ হবে ২২শে জুলাই।

এবার হজে যেতে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন নিবন্ধন করেন। এরমধ্যে কিছু মানুষ হজে যাননি।

এসি/

হজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৩ পোশাক কারখানা

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল

🕒 প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ, ৮ জেলায় বিজিবি মোতায়েন

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250