বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানিয়ে জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি *** মানিক পশারীর জানাজা-দাফনে বাধার অভিযোগ তদন্তে জামায়াতের কমিটি *** তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপান প্রধানমন্ত্রীর *** রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন *** মাও সেতুংকে নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন এমবাপ্পে, দুঃখ প্রকাশ লা লিগার *** আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী *** বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা *** ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী *** শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** আওয়ামী লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন: জামায়াত আমির

অতিরিক্ত আইজিপি দেবদাস ভট্টাচার্য্যকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১২ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) দেবদাস ভট্টাচার্য্যকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

রোববার (২২শে সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।

আরও পড়ুন: রাজনৈতিক মামলা প্রত্যাহারে মন্ত্রণালয়ের ২ কমিটি

প্রজ্ঞাপনে বলা হয়, রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক দেবদাস ভট্টাচার্য্যকে চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এসি/কেবি

আইজিপি দেবদাস ভট্টাচার্য্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250