বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান *** ফ্রান্সের আন্দোলনকারীদের স্লোগান যে কারণে ‘বিসমিল্লাহ’ *** রাস্তার পাশে পিঠা, পুরি, পিঁয়াজু, জুসসহ খাবারের ব্যবসা করতেও নিবন্ধন নিতে হবে, আপত্তি ব্যবসায়ীদের *** আবার চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি, বাংলাদেশিরা কী আবেদন করতে পারবেন

বার্সার ম্যাচ দেখেননি, তবু রেফারিং নিয়ে খোঁচা মরিনহোর

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৯ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

মাঠে হোক কিংবা সংবাদ সম্মেলনে, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে খোঁচা দেওয়ার সুযোগ সহজে হাতছাড়া করেন না জোসে মরিনহো। এবারও ব্যতিক্রম হয়নি। রিয়াল বেতিসের বিপক্ষে বার্সেলোনার ম্যাচ দেখেননি বলে দাবি করেছেন রিয়াল মাদ্রিদের কোচ। অথচ সেই ম্যাচের রেফারিং প্রসঙ্গ উঠতেই মন্তব্য করেন, ‘এ তো অফিসের আর ১০টা দিনের মতোই!’

গত শনিবার লা লিগায় বেতিসকে তাদের মাঠে ৫-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। তবে ম্যাচটি ঘিরে বিতর্কও কম হয়নি। বিশেষ করে বেতিসের একটি গোল বাতিল এবং তাদের এক ফুটবলারের লাল কার্ড দেখা নিয়ে ক্ষুব্ধ ছিলেন স্বাগতিকদের কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি।

ম্যাচের প্রথমার্ধে জিওভানি লো সেলসোর দুর্দান্ত একটি গোল বাতিল করেন রেফারি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পরামর্শে আগের একটি হ্যান্ডবলের কারণে গোলটি বাতিল করা হয়। বিষয়টি মেনে নিতে পারেননি পেলেগ্রিনি। এ ছাড়া বার্সেলোনার একটি গোলের আগে ফাউল না দেওয়া এবং ফাকুন্দো বের্নালের লাল কার্ড নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ম্যাচ শেষে রেফারির কঠোর সমালোচনা করে বেতিস কোচ বলেন, 'আমার কাছে রেফারির পারফরম্যান্স খুবই হতাশাজনক মনে হয়েছে। তার সিদ্ধান্তে ফুটবলীয় বিচারবোধের অভাব ছিল। ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এমন কয়েকটি সিদ্ধান্ত।'

পরদিন সেভিয়ার বিপক্ষে ৪-১ গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে মরিনহোর কাছেও জানতে চাওয়া হয় বেতিস–বার্সেলোনা ম্যাচের রেফারিং নিয়ে তার মতামত। জবাবে পর্তুগিজ কোচ প্রথমেই জানান, ম্যাচটি তিনি দেখেননি।

মরিনহো বলেন, 'আমি লাইপজিগের ম্যাচ দেখেছি। সেভিয়ার বিপক্ষে আমাদের প্রস্তুতি তখন শেষ হয়ে গিয়েছিল। অনেক সময় একা কিংবা কয়েকজন সহকারীকে নিয়ে ম্যাচ দেখি। গতকালও আমরা বায়ার্ন মিউনিখ ও লাইপজিগের ম্যাচ দেখেছি। শপথ করে বলছি, বার্সেলোনার ম্যাচটি দেখিনি।'

এরপরই আসে সেই আলোচিত মন্তব্য। মরিনহো বলেন, 'পরে অবশ্য ম্যাচটি নিয়ে নানা কথা আমার কানে এসেছে। তবে সেসব শুনে আমি মোটেও অবাক হইনি। এ তো অফিসের আর দশটা দিনের মতোই!'

আগামী রোববার ক্যাম্প ন্যুতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বর্তমানে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে রিয়াল। ফলে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হারলে ব্যবধান বেড়ে দাঁড়াবে নয় পয়েন্টে।

জোসে মরিনহো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250