শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

২৫শে বৈশাখের কবিতা

হতে পারতে হীরক, হয়েছো গ্রাফাইট!

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ১০ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

মাহবুব কামাল

কী এক ধাঁধায় পড়ে

গ্রহণ করেছিলাম তোমাকে!

ভেবেছিলাম, জেন-জি যেহেতু

স্মার্ট হবে নিশ্চয়ই।

কিন্তু ক্রমেই দেখছি

তোমার স্মার্টনেসের সংজ্ঞা

একেবারেই আলাদা।

রবীন্দ্রনাথকে বাদ দিয়ে 

স্মার্ট হওয়া যায়?

দরদী কণ্ঠে, হৃদয়ের সব দরোজা

খুলেও তোমাকে কিছুতেই

ফেরানো গেল না রবীন্দ্রনাথে!

সেদিন বললাম,

এই দুর্দিনে কিছু সাহসী নর-নারী

আয়োজন করেছে

রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদার, চলো 

শিল্পকলায় যাই।

বললে, তুমি নাকি ওই সময়

ওয়েব সিরিজ দেখবে!

গতকাল সরাসরিই বলেছো,

রবীন্দ্রনাথ তোমার পছন্দ না!

অথচ দেখো, কীভাবে তিনি 

জড়িয়ে আছেন তোমার জীবনেও।

কৃষ্ণবর্ণ বলে তোমার যত খেদ

সৃষ্টিকর্তাকেও দোষারোপ করেছো অনেক।

আসলে সৌন্দর্যজ্ঞান বলতে 

তোমার কিছু নেই। 

কৃষ্ণবর্ণের মেয়েরা কি 

বিশ্বসুন্দরী হয় না?

দেখো, রবীন্দ্রনাথ কীভাবে দাঁড়িয়েছে

তোমার পাশে। 

লিখেছেন, তা সে যতই কালো হোক

দেখেছি তার কালো হরিণ চোখ!

রবীন্দ্রনাথকে ধার করে

আমি টেক্সট করি

জানো একেলা কাহারে বলে?

যবে ভরা মন নিয়ে বসে আছি

দিতে চাই, নিতে কেহ নাই!

আর তুমি কিনা লেখো

আই ফিল লোন উইদাউট ইউ!

তুমি বোঝো না

রবীন্দ্রনাথ আমাদের জন্য আশীর্বাদ

সেদিন যখন গাইলাম

তুমি সন্ধ্যারও মেঘমালা

আর ওমনি মেঘমল্লার শাস্ত্রীয় রাগে

অঝোর ধারায় নেমেছে বৃষ্টি।

ঠিক করে বলো তো,

তোমার ভালো লাগেনি তখন?

আবার দেখো, তোমার কাছে 

স্বপ্ন-টপ্ন বলে কিছু নেই

আর তাই, আমি যখন গাই

যে ছিল আমার স্বপনচারিণী

তখন তুমি, বাস্তবের দিকে 

চোখ ফেরাতে বলো। 

তুমি আসলে সুন্দরের ভুবনে

ঢুকতেই চাও না।

তুমি কৃষ্ণবর্ণের মেয়ে, 

কালো রঙের কার্বন থেকে 

তৈরি হয় উজ্জ্বল হীরক

আবার এই কার্বনই

রূপ নেয় ধূসর গ্রাফাইটে। 

তুমি হতে পারতে

আলো ছড়ানো হীরক

হয়েছো গ্রাফাইট। 

তুমি চলে যাও প্রিয়তমা

রবীন্দ্রনাথকে ছাড়তে পারবো না আমি।

আরএইচ/

কবিতা ২৫শে বৈশাখের কবিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250