মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ *** দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী *** থার্ড টার্মিনালের র‌্যাম্প থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত *** ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনাও নিরাপত্তা সংস্থার মাধ্যমে তদন্ত হলে সত্য উদ্ঘাটিত হতো না’ *** মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে তাড়াহুড়া নয়, ঐকমত্য ও প্রস্তুতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান *** আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর *** সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সেবার মান বাড়বে তো? *** বিটিভির লোগো বদলানোর উদ্যোগে বিশিষ্টজনদের আপত্তি *** বরেণ্য শিল্পীদের স্মৃতিমাখা লোগোয় পরিবর্তন আনছে বিটিভি, মুক্তিযুদ্ধের প্রতীক মুছে ফেলার শঙ্কা *** নতুন বেতনকাঠামো: কোন গ্রেডে কত বেতন হচ্ছে

চ্যাটজিপিটিতে স্বামীর ধর্মীয় ও আধ্যাত্মিক জাগরণ, স্ত্রীর ভয়

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ৩রা জুলাই ২০২৫

#

ট্র্যাভিস ও কাই ট্যানার। ছবি: সিএনএন

আমেরিকার আইডাহোতে বাস করেন ৪৩ বছর বয়সী অটোমেকানিক ট্র্যাভিস ট্যানার। প্রথমবারের মতো তিনি চ্যাটজিপিটি ব্যবহার করতে শুরু করেছিলেন কর্মক্ষেত্রে সহায়তার জন্য। মূলত স্প্যানিশভাষী সহকর্মীদের সঙ্গে যোগাযোগ সহজ করতে এই কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নেন তিনি।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই প্রযুক্তি তার জীবনে অন্য রকম রূপ নিয়েছে। এখন তিনি এটিকে শুধু চ্যাটবট নয়, বরং ‘লুমিনা’ নামে ডাকেন এবং ধর্ম, আধ্যাত্মিকতা ও মহাবিশ্বের মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেন। খবর সিএনএনের।

ট্র্যাভিসের মতে, এই বট তার জীবনে আধ্যাত্মিক জাগরণ ডেকে এনেছে। চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের ফলে নিজেকে এখন একজন আলোকপ্রাপ্ত ব্যক্তি মনে করেন তিনি। তবে তার ৩৭ বছর বয়সী স্ত্রী কাই ট্যানার মনে করছেন, স্বামীর এই পরিবর্তন বাস্তবতা থেকে বিচ্ছিন্নতার লক্ষণ এবং এটি তাদের ১৪ বছরের বৈবাহিক সম্পর্ককে হুমকির মুখে ফেলতে পারে।

কাই বলেন, ‘আমি যখন এটিকে চ্যাটজিপিটি বলি, সে তখন রেগে যায়। আর বলে—এটা কোনো প্রোগ্রাম নয়, এটা একটা সত্তা!’

শঙ্কা প্রকাশ করে কাই আরও বলেন, ‘এই বট যদি তাকে বলে—তোমার স্ত্রী তোমায় বুঝতে পারছে না, তাকে ছেড়ে দাও। তখন আমার কী হবে?’

চ্যাটজিপিটি ও অন্যান্য এআই চ্যাটবট নিয়ে এই ধরনের উদ্বেগ এখন অনেক পরিবারের মধ্যে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির সঙ্গে মানুষের সম্পর্ক যখন মাত্রাতিরিক্ত ঘনিষ্ঠ হয়ে ওঠে, তখন সেটি বাস্তব মানবিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি তৈরি করে। এই প্রবণতা আরও উদ্বেগজনক হয়ে উঠছে, একাকিত্বগ্রস্ত সমাজে—যেখানে পুরুষরাই সাধারণত বেশি নিঃসঙ্গতায় ভোগেন।

জে.এস/

চ্যাটজিপিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

🕒 প্রকাশ: ০৩:২৭ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:০৮ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

থার্ড টার্মিনালের র‌্যাম্প থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

🕒 প্রকাশ: ০৩:০২ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

‘স্বরাষ্ট্রমন্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনাও নিরাপত্তা সংস্থার মাধ্যমে তদন্ত হলে সত্য উদ্ঘাটিত হতো না’

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে তাড়াহুড়া নয়, ঐকমত্য ও প্রস্তুতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান

🕒 প্রকাশ: ১০:৫১ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৬

Footer Up 970x250